পাকিস্তান সফর: নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান আইসিসির ভবিষ্যত সফর সূচি অনুযায়ী, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু দেশটা পাকিস্তান বলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও রকম তাড়াহুড়া করতে রাজি নয়। আপাতত নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান সফর করা নিরাপত্তা প্রতিনিধি দলের রিপোর্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হাতে পেলেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। তবে ক্রিকেটারদের জন্য ঝুঁকিপূর্ণ হলে আমরা এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নেবো না।’

এ বছরই বাংলাদেশের দুটো দল পাকিস্তান সফরে গিয়েছিল। অক্টোবরে অনূর্ধ্ব-১৭ দলের পর নারী ক্রিকেটাররাও যান দেশটিতে।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ‘ব্রাত্য’ ছিল। বছর চারেক আগে জিম্বাবুয়ে সংক্ষিপ্ত সফরে গিয়েছিল সেখানে। আর কিছুদিন আগে শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তানের মাটিতে। এ মাসে সেখানে দুটো টেস্টও খেলবে লঙ্কানরা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম