চলে গেলেন ইংলিশ কিংবদন্তি বব উইলিস

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ২৩:১৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২৩:১৯

১৯৮১ সালের অ্যাশেজে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর হেডিংলির ব্যালকনিতে বব উইলিস অনেকটা ‘এলেন, খেললেন, জয় করলেন’-এর মতো ব্যাপার ছিল। হঠাৎ ইংল্যান্ড দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন বব উইলিস। পরবর্তীতে আগুনে বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে নিয়েছিলেন অবসর। এবার জীবন থেকে ‘চিরঅবসরে’ চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক। ক্যান্সারের কাছে হার মেনে ৭০ বছর বয়সে ওপারের বাসিন্দা হলেন উইলিস।

১৯৭০-৭১ মৌসুমের অ্যাশেজ শুরুর একেবারে আগমুহূর্তে অ্যালান ওয়ার্ডের চোট খুলে দেয় ২১ বছর বয়সী উইলিসের জাতীয় দলের দরজা। হঠাৎ পাওয়া সুযোগটা চমৎকারভাবে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইংলিশদের ২-০ ব্যবধানে অ্যাশেজ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

৭০-৮০’র দশকে তখন ক্যারিবিয়ান ও অস্ট্রেলিয়ান পেসারদের জয়জয়কার। ইংল্যান্ড তাদের পাল্টা জবাব দেওয়ার সুযোগটা পেয়েছিল উইলিসের সৌজন্যে। কিংবদন্তি এই পেসারের সবচেয়ে সেরা মুহূর্ত ছিল ১৯৮১ সালের হেডিংলি টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইয়ান বোথামের আগ্রাসী ১৪৯ রানের ইনিংসের পর বোলিংয়ে তাণ্ডব চালান উইলিস। মাত্র ৪৩ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন ১৮ রানের অবিশ্বাস্য জয়।

৯০ টেস্টে নামের পাশে ৩২৫ উইকেট যোগ করে তিনি অবসরে যান ১৯৮৪ সালে। তার আগে ১৮ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডকে। অবসরের সময় সব মিলিয়ে ডেনিস লিলির পর দ্বিতীয় সর্বোচ্চ ও ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন উইলিস। পরে সেরার জায়গাটা হারান দীর্ঘদিনের সতীর্থ ইয়ান বোথামের কাছে।

খেলোয়াড়ি জীবনকে ইতি জানালেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি উইলিস। অবসরের পর ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে শুরু করেন নতুন ক্যারিয়ার। মৃত্যুর আগে কাজ করেছেন স্কাই স্পোর্টসের পোস্ট ম্যাচ বিশ্লেষক হিসেবে।

২২ গজে বিশ্বসেরা সব খেলোয়াড়কে ঘায়েল করলেও থাইরয়েড ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হার মানলেন এই কিংবদন্তি পেসার। বুধবার উইলিস চলে গেছেন না ফেরার দেশে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম