বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৮

বিপিএলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সাজ্জাদ হোসেন) আগামী বুধবার থেকে মাঠে গড়াবে চার-ছক্কার ধুমধাড়াক্কা ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এর নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’, এই বিশেষ আয়োজন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তার জন্য বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে বিপিএল উদ্বোধনের ঘোষণা দেন তিনি।

হোম অব ক্রিকেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো স্টেডিয়ামই ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। রবিবার সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), পুলিশ, র‌্যাব পুরো স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করে। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশ করেন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। এর কিছুক্ষণ পরই তিনি উদ্বোধনের ঘোষণা দেন।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এই টুর্নামেন্ট উপভোগ করবেন। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।’ এরপর পুরো শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে আতশবাজির ঝলকানি ছিল দেখার মতো।

প্রধানমন্ত্রীর আগমনের আগেই অবশ্য কনসার্ট দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৫টা ২৫ মিনিটে এটি শুরুর কথা থাকলেও বাংলাদেশি শিল্পী মহিদুল ইসলাম খান মঞ্চে ওঠেন সন্ধ্যা ৬টায়। বিসিবির তত্ত্বাবধানে এবার বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রাখা হয়েছে।

পুরো স্টেডিয়ামকে রাঙানো হয়েছে বর্ণিলভাবে। প্রধানমন্ত্রীর বড় একটা ছবি শোভা পাচ্ছে পূর্ব গ্যালারিতে। সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বিশেষ এই বিপিএল উদ্বোধন হলো।

বিশেষ এই বিপিএলে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে- ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস ও কুমিল্লা ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে এবার দলগুলো পরিচালিত হচ্ছে না। বিসিবি নিজের তত্ত্বাবধানে দলগুলো পরিচালনা করছে। বুধবার মিরপুরে চট্টগ্রাম ও সিলেট এবং কুমিল্লা ও রংপুর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসরের লড়াই।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম