আগামী ১৩ ডিসেম্বর থেকে বিশ্বব্যাপী ভ্রমণে বেরুচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ১ ফেব্রুয়ারি ভারতের দিল্লি পৌঁছার পূর্বে ১৪ থেকে ১৫ জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে ধুম ধারাক্কা টি-টোয়েন্টি টুর্নামেন্টের এই ট্রফি।
বাংলাদেশসহ মোট ১২টি দেশে ভ্রমণ করবে ট্রফি। এই সময়ের মাঝে ট্রফিগুলো ঘরোয়া-আন্তর্জাতিক ম্যাচসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে প্রদর্শণ করা হবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে শুরু হবে ১১ মার্চ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
ট্রফি সফরের সূচি:
১৩-১৪ ডিসেম্বর- স্কটল্যান্ড
১৬-১৭ ডিসেম্বর-আয়ারল্যান্ড
২০-২১ ডিসেম্বর- ইংল্যান্ড
২২-২৩ ডিসেম্বর-নেদারল্যান্ড
২-৩ জানুয়ারি- জিম্বাবুয়ে
৫-৭ জানুয়ারি-দক্ষিণ আফ্রিকা
১১-১২ জানুয়ারি-পাকিস্তান
১৪-১৫ জানুয়ারি-বাংলাদেশ
১৭-১৮-জানুয়ারি- শ্রীলঙ্কা
২১-২৪ জানুয়ারি-নিউজিল্যান্ড
২৬-৩১ জানুয়ারি-অস্ট্রেলিয়া
১ ফেব্রুয়ারি -দিল্লি
/এফআইআর/








