ধনঞ্জয়ার হাফসেঞ্চুরির পর বৃষ্টিতে ভাসলো দ্বিতীয় দিন

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪

ধনঞ্জয়ার হাফসেঞ্চুরি উদযাপন রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন থাকলো বৃষ্টির দখলে। প্রায় সারা দিন বৃষ্টির পর আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে আগেভাগে। এর আগে ধনঞ্জয়া ডি সিলভার অপরাজিত হাফসেঞ্চুরিতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৬৩ রান করেছে।

সকালের সেশনের নবম ওভারে প্রথম দফায় নামে বৃষ্টি। ৩৮ রানে দিন শুরু করা ধনঞ্জয়া এর আগেই ৯৪ বলে হাফসেঞ্চুরি করেন। ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু হয় অনেক দেরিতে। ক্রিজে ধনঞ্জয়ার সঙ্গে বড় জুটি গড়ার পথে ছিলেন নিরোশান ডিকবেলা।

এই জুটি ভাঙে ৬৭ রান স্কোরবোর্ডে যোগ করে। ডিকবেলা ৬৩ বলে ৩৩ রান করে শাহীন শাহ আফ্রিদির শিকার হন। ষষ্ঠ উইকেট হারানোর পর শ্রীলঙ্কা আর ২ ওভার ব্যাট করার সুযোগ পায়। দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের অবিচ্ছিন্ন জুটি ছিল ৭ রানের।

১৩১ বলে ১১ চারে ৭২ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া, ২ রানে খেলছিলেন দিলরুয়ান পেরেরা।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়ে এখন পর্যন্ত সফল বোলার শাহীন আফ্রিদি ও নাসিম শাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের