অনেক ক্রিকেটারই পাকিস্তানে যেতে চাইছে না: নাজমুল

রবিউল ইসলাম
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৩

সংবাদমাধ্যমে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান লাহোরে যে শ্রীলঙ্কা টেস্ট দলের ওপর ২০০৯ সালে জঙ্গী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ গন্তব্য হয়ে পড়েছিল পাকিস্তান, সেই শ্রীলঙ্কাই ১০ বছর পর সম্প্রতি দুটি টেস্ট খেলল পাকিস্তানে। পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) বলছে, পাকিস্তান এখন সম্পূর্ণ নিরাপদ। কোনো দলের জন্যই পাকিস্তানে এসে খেলতে বিন্দুমাত্র ঝুঁকি নেই। জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে যাওয়ার কথা বাংলাদেশের। পূর্ণাঙ্গ সফরের জন্য পাকিস্তান রীতিমতো মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে বিসিবির ওপর।

কিন্তু বাংলাদেশ দলের কোচিং স্টাফ-খেলোয়াড়েরা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন। তাদের আপত্তিতে পূর্ণাঙ্গ সফর না করে কেবলমাত্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই খেলতে ইচ্ছুক বাংলাদেশ। সেটি বিসিবি আগে পিসিবিকে জানিয়েও দিয়েছে। বিসিবির এমন সিদ্ধান্তের পর পাকিস্তানের বোর্ড প্রধান থেকে শুরু করে কোচ, অধিনায়ক বাংলাদেশের সমালোচনা করছেন। যদিও বিসিবি তাদের সিদ্ধান্তে অনড়। গত কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সফর দেশের অন্যতম প্রধান আলোচিত বিষয়। এই সফর নিয়ে আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি যা বলেছেন, সেটিই বাংলা ট্রিবিউন পাঠকদের সামনে তুলে ধরা হলো-

প্রশ্ন: গত কিছুদিন ধরেই পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান কী?

নাজমুল হাসান: আলোচনা এখনও চলছে, সফরটি এখনও প্রক্রিয়াধীন। এমন নয় যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। পাকিস্তান সিরিজ নিয়ে অনেক ইস্যু আছে। অনেক স্টেকহোল্ডার আছে। একটা ব্যাপার হলো, আমরা খেলতে যাব কিনা? খেলার ব্যাপারটা হলো বোর্ডের সিদ্ধান্ত। বোর্ডের বাইরেও অনেক কিছু আছে। খেলোয়াড়েরা আছে, কোচিং স্টাফ আছে। ওদের মতামতের ব্যাপার আছে যে যাবে কি যাবে না। আরেকটা ব্যাপার আছে, সরকারের প্রতিটি বিভাগ থেকে নিরাপত্তার ছাড়পত্র পাওয়া। সবকিছু মিলিয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 

প্রশ্ন: তবে কি পাকিস্তানের নিরাপত্তা নিয়ে বিসিবির মনে কোনও প্রশ্ন আছে?

নাজমুল হাসান: পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ থাকার কোনও কারন আছে বলে আমি মনে করি না। আমি নিজেও দেখে এসেছি। মেয়েরা গিয়েছে, অনূর্ধ্ব-১৬ দল গিয়েছে। ওদের কাছ থেকেও ফিডব্যাক পেয়েছি যে সিস্টেম ভালো। কিন্তু নিরাপত্তা ব্যবস্থার বাইরেও অনেক ব্যাপার থাকে। কোচিং স্টাফদের অনেকে আগেই বলে দিয়েছে, ওরা যাবে না। কেউ কেউ যেতে পারে, সংক্ষিপ্ত সময়ের জন্য। তবে বেশির ভাগই যেতে চায় না।ক্রিকেটারদের সঙ্গে কথা চলছে। কিছু কিছু ক্রিকেটার যেতে ইচ্ছুক নয়। আবার কিছু আছে, যারা যেতে রাজি তবে সংক্ষিপ্ত সময়ের জন্য।ওদের সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় ব্যাপার হলো পরিবার। ওদের বাবা-মা, আত্মীয়স্বজন সবাই চিন্তিত, উৎকণ্ঠায় আছে। তারা এমনও বলছেন, পাকিস্তানে না গেলে কি হয় না? আরেকটি ব্যাপার হলো, ওরকম নিরাপত্তা ব্যবস্থায় কতদিন থাকা যায়। বন্ধ একটা পরিবেশে কতদিন থাকা যায়! ক্রিকেটার যাদের সঙ্গেই কথা বলেছি, প্রায় সবাই বলেছে এত লম্বা সময় আমরা থাকতে চাই না। যারা যেতে রাজি তারাও চাইছে এক সপ্তাহের মধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলে ফিরে আসতে। হয়তো এই অভিজ্ঞতা ভবিষ্যতে পাকিস্তানে লম্বা সফরে যেতে সহায়তা করবে।

প্রশ্ন: তাহলে কি টি-টোয়েন্টির পর পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ারও সম্ভাবনা আছে?

নাজমুল হাসান: আপাতত আমরা তাদের জানিয়েছি যে আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার চেষ্টা করব। তবে সেটা নির্ভর করতে দুটি জিনিসের ওপর। একটা হলো ক্রিকেটার ও কোচিং স্টাফ যদি রাজি হয়, আমরা যদি ভালো একটি দল বানাতে পারি, তাহলে পাঠাব। দ্বিতীয়ত, সরকারের প্রত্যেকটি জায়গা থেকে ছাড়পত্র পেতে হবে। আমরা একটি জায়গা থেকে পেয়েছি (ছাড়পত্র), বাকিগুলো পেয়ে যাব দু-একদিনের মধ্যে। সেটি পেয়ে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। পাকিস্তানে গেলে আমরা আমাদের নিরাপত্তা ছাড়াও ডিজিএফআই, এনএসআই-ওসব জায়গা থেকে লোকজন নিয়ে যাব।

প্রশ্ন: টি-টোয়েন্টি সিরিজের তারিখ কি চূড়ান্ত হয়েছে?

নাজমুল হাসান: এখনও তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি টি-টোয়েন্টি পাকিস্তানে হয়, আর টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে হয় তাহলে তারিখ বদলাতেও পারে।

প্রশ্ন:পাকিস্তানের সভাপতি এহসানমানিবাংলাদেশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের নিরাপত্তা ব্যবস্থার চেয়ে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ভালো বলেও মন্তব্য করেছেন। এই প্রেক্ষিতে বিসিবির ব্যাখা কি?

নাজমুল হাসান: এটা তার ব্যাপার। সেটি নিয়ে আমি বলতে চাই না। সিদ্ধান্ত তো আমাদের নিতে হবে। তারা কী বলছে, সেটা নিয়ে আমাদের ভাবনা নেই। আমাদের চিন্তা হলো আমাদের বোর্ড নিয়ে। আমরা বলছি না যে আমরা যাব না। তবে যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি, কিছু শঙ্কা তো ক্রিকেটারদের মনে থাকতেই পারে। আর কাউকে জোর করে পাকিস্তান পাঠানোর প্রশ্ন ওঠেই না।

প্রশ্ন: পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ার যে ভাবনা, সেটা পরিবর্তনের সুযোগ কি আছে?

নাজমুল হাসান: খুব সামান্য। এখনও পর্যন্ত যা পরিস্থিতি ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে কথা বলে, আমার মনে হয় না এটা পরিবর্তন করার সুযোগ আছে। 

প্রশ্ন: পাকিস্তানের সঙ্গে টেস্ট দুটি বিশ্ব টেস্টচ্যাম্পিয়নশিপেরঅংশ। সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যে কী ঘটতে পারে?

নাজমুল হাসান: আমরা মনেপ্রাণে বিশ্বাস করি তারা আমাদের অবস্থা বুঝতে পারবেন এবং নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজের ব্যবস্থা করবেন। তারা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে এটাই করেছে। আমাদের ক্ষেত্রে করতে সমস্যা কোথায়? দ্বিতীয়ত, আমরা চাই ওদের দেশে ক্রিকেট ফিরুক। সেটা নিয়ে দ্বিধা নেই। কিন্তু এতদিন পর আমরা যাচ্ছি, আমাদের ক্রিকেটার, কোচিং স্টাফের কথাও চিন্তা করতে হবে। ওরা আগে একবার গিয়ে দেখতে চাইছে পরিস্থিতি কেমন দাঁড়ায়। হতে পারে যে, খেলার সূচি আবার নতুন করে হতে পারে। কিংবা পরিস্থিতি যদি চরম পর্যায়ে যায়(এক্সট্রিম কেস), তখন সালিশি-টালিসি টাইপ (আরবিট্রেশন) কিছু হবে।

প্রশ্ন: খেলোয়াড়দের কি জোর করা হবে?

নাজমুল হাসান: আমরা কাউকে বলিনি যে যেতে হবেই। আমরা ওদের মতামত চেয়েছি। অনেকে বলেছে যে সংক্ষিপ্ত সময়ের জন্য হলে তারা যেতে পারে। তার পরও বলেছে যে পরিবারের সঙ্গে কথা বলবে। টানা অনেকদিন বন্দি অবস্থায় কতদিন থাকা যায়! মনস্তাত্ত্বিক ব্যাপারও তো আছে! তারকা ক্রিকেটারদের মধ্যে অনেকেই বলেছে যে টি-টোয়েন্টি খেলতেও যাব কিনা ঠিক নেই। সেক্ষেত্রে চিন্তার বিষয় আমরা আমাদের মূল দল পাঠাতে পারবো কিনা। পাকিস্তানের এটা বোঝা উচিত। সিনিয়রদের ৪-৫ জন যদি বলে তারা যাবে না, তাহলে তো জুনিয়রররাও তো রাজি হবে না। তাহলে আমার কী করার আছে?পরিস্থিতির ওপর সব কিছু নির্ভর করছে।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান