কানেরিয়ার মামা কাঠগড়ায় তুলেছিলেন ইমরানকে

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩

দলপত ও ইমরান হিন্দু বলে ধর্মীয় বৈষম্যের শিকার দানিশ কানেরিয়া, এমন অভিযোগে পাকিস্তান তোলপাড়। পাকিস্তানের ক্রিকেটে বিতর্কিত ঘটনা অবশ্য নতুন নয়। কানেরিয়ার মামা অনিল দলপতও এমন অভিযোগ করেছিলেন বহুদিন আগে। সাবেক উইকেটকিপার কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তানের সফলতম অধিনায়ক এবং বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে।

ঘটনাটা ২০০২ সালের আগস্ট মাসের। দলপতসহ পাকিস্তানের ৬ সাবেক ক্রিকেটারের সাহায্যার্থে মরক্কোর তাঞ্জিয়ারে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটার্স বেনিফিট ফান্ড সিরিজ (সিবিএফএস)। কিন্তু দলপতের টাকার অঙ্কটা (১৩ হাজার মার্কিন ডলার) ছিল বেশ কম। তিনি টাকাটা নিতে রাজি হননি, ‘এত কম টাকার সাহায্যের প্রস্তাব আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।’

বরং ইমরানের বিরুদ্ধে তার অভিযোগ ছিল, ‘যোগ্যতা থাকলেও ইমরান খানের কারণেই পাকিস্তান দলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি।’ আশির দশকে ৯টি টেস্ট ও ১৫টি খেলা দলপতের পরের অভিযোগ আরও মারাত্মক, ‘ইমরান আর মোহাম্মদ ভাইদের দ্বন্দ্ব আমাকে বলির পাঁঠা বানিয়েছিল। প্রাপ্য সুযোগ পেলে আমি অবশ্যই আরও বেশি ম্যাচ খেলতাম।’

পাকিস্তানের ক্রিকেটে ইমরানের আগে হানিফ, সাদিক, ওয়াজির আর মুশতাক মোহাম্মদের প্রভাবের কথা অনেকেরই জানা। দলপতের ইঙ্গিত ছিল সেদিকেই।

ইমরান অবশ্য দলপতের অভিযোগকে পাত্তাই দেননি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছিলেন, ‘এতদিন পর তার (দলপতের) স্মৃতি উসকে উঠলো কেন বুঝতে পারছি না। এতদিন পর সে কেন প্রসঙ্গটা তুললো? এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। আসলে আমার মতো লোকের সঙ্গে এটা যায় না।’

/এএআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম