বিপিএলে সর্বনিম্ম রানের রেকর্ড বরিশাল বুলসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৫, ১৫:৩৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ০১:৪৬

Barisal-Bulls-vs-Sylhet-Sup বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দলীয় সর্বনিম্ম রানের রেকর্ড গড়েছে বরিশাল বুলস। রবিবার সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয় দলটি।
রবি বোপারা এবং পেসার রুবেল হোসেনের বোলিং তোপে ৫৮ রানেই অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল।
বিপিএলে আরও একবার একশ’র নিচে অলআউট হওয়ার রেকর্ড আছে বরিশাল বুলসের। ২৫ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৮৯ রানে অলআউট হয়েছিল তারা। যদিও ওই ম্যাচটি ৬ উইকেটে জেতে বরিশাল।
রবি বোপারা ৪ ওভার বল করে ১২ রান খরচায় নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া রুবেল হোসেন ও মোহাম্মদ শহীদ ২টি করে উইকেট নিয়েছেন।
ব্যাটিং দানব ক্রিস গেইল বরিশালের হয়ে ওপেন করেও দানবীয় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। ৮ বল খেলা গেইল তার ইনিংস সাজিয়েছেন ৮ রানে। যেখানে ছিল একটি ছয়। মোহাম্মদ শহিদকে লং অনের উপর দিয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন মিলনের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি।  

চলতি আসর ছাড়া বিপিএল প্রথম আসরে সর্বনিম্ম স্কোর ছিল চিটাগং কিংসের ৯৩ রান। তাদের প্রতিপক্ষ ছিল খুলনা রয়েল বেঙ্গলস। অন্যদিকে পরের বছর চিটাগং কিংস বদলা নিয়েছিলেন খুলনা রয়েল বেঙ্গলসের বিপক্ষে। দ্বিতীয় আসরে তারা খুলনাকে ৬৭ রানে অলআউট করেছিল।

বিপিএলে  ১০ সর্বনিম্ম দলীয় স্কোর

টিম

স্কোর

ওভার

বিপক্ষ দল

ভেন্যু

তারিখ

বরিশাল বুলস

৫৮

১৬

সিলেট সুপার স্টারস

ঢাকা

৬ ডিসেম্বর, ২০১৫

খুলনা রয়েল বেঙ্গল

৬৭

১৪.২

চিটাগং কিংস

ঢাকা

৭ ফেব্রুয়ারি, ২০১৩

সিলেট রয়ল্যাস

৭৪

১৩.৫

চিটাগং কিংস

ঢাকা

৮ ফেব্রুয়ারি, ২০১৩

রংপুর রাইডার্স

৮২

২০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকা

২৭ নভেম্বর, ২০১৫

ঢাকা গ্ল্যাডিয়েটরস

৮৮/৮

২০

চিটাগং কিংস

চট্টগ্রাম

২ ফেব্রুয়ারি, ২০১৩

খুলনা রয়েল বেঙ্গল

৮৯

১৮.৪

রংপুর রাইডার্স

চট্টগ্রাম

২৯ জানুয়ারি, ২০১৩

বরিশাল বুলস

৮৯

১৮.৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকা

২৫ নভেম্বর, ২০১৫

চিটাগং ভাইকিংস

৯২

১৮.৪

ঢাকা ডায়নামাইটস

ঢাকা

২৬ নভেম্বর, ২০১৫

চিটাগং কিংস

৯৩

১৮.১

খুলনা রয়েল বেঙ্গলস

চট্টগ্রাম

২০ ফেব্রুয়ারি, ২০১২

চিটাগং কিংস

৯৭

১৯.৩

দুরন্ত রাজশাহী

ঢাকা

১৯ জানুয়ারি, ২০১৩

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম