নিজেদের দুর্গেই চাপের মুখে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ২২:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:৪৫

রুট-সিবলির ব্যাটে কেপটাউন টেস্টে ভালো অবস্থায় ইংল্যান্ড প্রথমে জেমস অ্যান্ডারসনের ৫ উইকেট আর বেন স্টোকসের ৫ উইকেট, তারপর ডমিনিক সিবলি আর জো রুটের দৃঢ়তা। সব কিছুর যোগফল, যে কেপটাউনকে দক্ষিণ আফ্রিকা নিজেদের দুর্গ হিসেবে গড়ে তুলেছে, সেখানেই ভালো অবস্থায় ইংল্যান্ড। ৪ উইকেটে ২১৮ রানে তৃতীয় দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া সফরকারীরা এগিয়ে ২৬৪ রানে। প্রথম টেস্ট জিতে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা পরের টেস্টেই চাপের মুখে।

সেঞ্চুরিয়নে ভালো বল করতে পারেননি, উইকেট পেয়েছেন মাত্র দুটি। তবে কেপটাউনে জ্বলে উঠে দলকে লিড এনে দিয়েছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের সফলতম বোলারের তোপে ৮ উইকেটে ২১৫ রানে দিন শুরু করা প্রোটিয়ারা গুটিয়ে গেছে ২২৩ রানে।

আজকের দুটি উইকেটই অ্যান্ডারসনের। টেস্ট ক্যারিয়ারে ২৮তম ৫ উইকেট শিকারের পথে তার খরচ ৪০ রান। আরেক জনের কথাও বলতে হবে। প্রথম ইংলিশ ফিল্ডার হিসেবে এক ইনিংসে ৫টি ক্যাচ নিয়েছেন স্টোকস।

দ্বিতীয় ইনিংসের শুরুটা তেমন ভালো হয়নি ইংল্যান্ডের। জ্যাক ক্রলিকে কট বিহাইন্ড করে ২৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছেন কাগিসো রাবাদা। অন্য ওপেনার ডমিনিক সিবলি অবশ্য লক্ষ্যে ছিলেন অবিচল। জো ডেনলিকে নিয়ে ৭৩ রানের জুটি গড়েছেন প্রথমে।

আইনরিখ নর্কিয়ার বলে ডেনলি ফিরে যাওয়ার পর দিনের সেরা জুটির জন্ম। সিবলি আর জো রুটের ১১৬ রানের জুটি কল্যাণেই স্বস্তিতে ইংল্যান্ড। দিনের শেষটা অবশ্য ভালো হয়নি তাদের। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে আউট হয়ে ফিরে এসেছেন অধিনায়ক রুট (৬১)। নর্কিয়ার করা দিনের শেষ বলে ডমিনিক বেসও কট বিহাইন্ড হয়েছেন। প্রথম টেস্ট সেঞ্চুরির লক্ষ্যে আগামীকাল সোমবার ব্যাট করতে নামবেন ৮৫ রানে অপরাজিত সিবলি।

সংক্ষিপ্ত স্কোর

তৃতীয় দিন শেষে

ইংল্যান্ড: ২৬৯ (পোপ ৬১*, স্টোকস ৪৭; রাবাদা ৩/৬৮) ও ২১৮/৪ (ক্রলি ২৫, সিবলি ৮৫*, ডেনলি ৩১, রুট ৬১, বেস ০; নর্কিয়া ২/৩৬, প্রিটোরিয়াস ১/৩৪, রাবাদা ১/৪১)

দক্ষিণ আফ্রিকা: ২২৩ (এলগার ৮৮, ফন ডার ডুসেন ৬৮, ডি কক ২০, ফিল্যান্ডার ১৭*; অ্যান্ডারসন ৫/৪০, ব্রড ২/৩৮, কারেন ২/৩৯)

/এএআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম