অকল্যান্ডে আরেকটি রাহুল-আইয়ার ‘শো’

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৮:১৫

৮৬ রানের জুটি গড়া রাহুল আর আইয়ারের ব্যাটে সহজে জিতেছে ভারত লোকেশ রাহুল আর শ্রেয়াস আইয়ারকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। প্রথম টি-টোয়েন্টিতে ২০৩ রান তাড়া করতে নেমে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে সহজে জিতেছিল ভারত। আজ সেই অকল্যান্ডেই দ্বিতীয় ম্যাচে লক্ষ্য তেমন কঠিন ছিল না। তবু জ্বলে উঠেছেন রাহুল-আইয়ার, নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের আরেকটি সহজ জয় এনে দিয়েছেন দলকে। ৫ ম্যাচের সিরিজে তাই ২-০ ব্যবধানে এগিয়ে ‘টিম ইন্ডিয়া’।

ইডেন পার্কে ভারতীয় বোলারদের কৃতিত্বও কম নয় অবশ্য। সূচনা ভালো হলেও প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানে থেমে গেছে টসজয়ী নিউজিল্যান্ড।

মার্টিন গাপটিল ও কলিন মানরোর ৩৬ বলে ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর কিউইদের ছন্দপতন শুরু। গাপটিল (২০ বলে ৩৩) আর মানরোর (২৫ বলে ২৬) পর শুধু টিম সেইফার্ট (২৬ বলে অপরাজিত ৩৩) লড়াই করেছেন। তবে ভালো স্কোর এনে দিতে পারেননি দলকে।

১৮ রানে রবীন্দ্র জাদেজার শিকার দুটি। এক উইকেট নেওয়া জশপ্রীত বুমরা দিয়েছেন ২১ রান। উইকেট না পেলেও ৪ ওভারে মোহাম্মদ সামির খরচ ২২ রান।

১৩৩ রানের লক্ষ্যে ভারতের শুরুটা ভালো হয়নি। টানা দুই ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা বিদায় নিয়েছেন দুটি চার মেরে। অধিনায়ক বিরাট কোহলিও (১১) তেমন কিছু করতে পারেননি। তবে ৩৯ রানে দুই তারকার বিদায়ের ধাক্কা দলকে বুঝতেই দেননি রাহুল আর আইয়ার। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের পথে এগিয়ে দিয়েছেন দলকে। আইয়ার ৩৩ বলে ৪৪ রান করে আউট হলেও রাহুল জয় নিয়ে ফিরেছেন মাঠ থেকে। ৫০ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।

২৯ জানুয়ারি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু হ্যামিল্টন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩২/৫ (গাপটিল ৩৩, মানরো ২৬, উইলিয়ামসন ১৪, গ্র্যান্ডহোম ৩, টেলর ১৮, সেইফার্ট ৩৩*, স্যান্টনার ০*; জাদেজা ২/১৮, দুবে ১/১৬, বুমরা ১/২১, শার্দূল ১/২১)

ভারত: ১৭.৩ ওভারে ১৩৫/৩ (রোহিত ৮, রাহুল ৫৭*, কোহলি ১১, আইয়ার ৪৪, দুবে ৮*; সাউদি ২/২০, সোধি ১/৩৩)

/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম