মধুর সমাপ্তি নাকি মলিন মুখে ফেরা?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২০, ২২:৫০আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ০৯:২৬

মলিন মুখে হাসি ফুটবে তো বাংলাদেশের জয়ে? পাকিস্তান সফরের আগে নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন ছিল। পৌঁছেই অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে দেন, এমন নিরাপত্তা আগে কখনও দেখেননি। দেশের ক্রিকেট ভক্তদের আশ্বস্ত করলেও ২২ গজের লড়াইয়ে মন ভরাতে পারছেন না ক্রিকেটাররা। টানা দুদিনে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি হার, সিরিজও এক ম্যাচ আগেই জিতেছে পাকিস্তান। তামিম-সৌম্যদের মলিন মুখে হাসি ফোটার সুযোগ এখনও আছে, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিততে পারলে। আজ সোমবার বেলা ৩টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস।

নিরাপত্তার চাদরে ঘেরা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দুই ম্যাচেই গ্যালারি ছিল উচ্ছ্বসিত। শুধু উচ্ছ্বাস ছিল না বাংলাদেশের ক্রিকেটারদের মনে। সাকিব আল হাসান ও ‍মুশফিকুর রহিমের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে নিজেকে নতুন করে চেনাতে পারেননি কেউ। তামিম ইকবাল রান করলেও ঝড় তুলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৬৫ করলেও ১২২.৬৪ স্ট্রাইক রেট ঠিক টি-টোয়েন্টি সুলভ নয়। অন্যরা তাও পারেননি। তাই বাবর আজম ও মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচেও ব্যাটিং দুর্দশা ছিল ভীষণ পীড়াদায়ক। মোহাম্মদ নাঈম ও তামিমের ৭১ রানের উদ্বোধনী জুটির সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাত্র ১৪১ রানে থেমে হেরে যায় শোয়েব মালিকের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে পারেনি বলেই পরদিন মাত্র ১৩৬ রানে থামতে হয়েছে।

বিপিএল শেষ হওয়ার সপ্তাহ খানেক পর পাকিস্তান গেছে বাংলাদেশ। দলের প্রত্যেকে বিপিএল খেললেও জ্বলে উঠতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে। দুই ম্যাচেই পাকিস্তানের প্রথম উইকেট নেওয়া শফিউল ইসলামের কণ্ঠে তাই আক্ষেপ, ‘পাকিস্তান ভালো খেলেছে বলেই জিতেছে। আমরা বিপিএল খেলে এসেছি, হয়তো ভালো খেলা সম্ভব ছিল। প্রথম ম্যাচে ৫ থেকে ১০ রান কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে বাবর ও হাফিজ ভালো ব্যাট করেছে। আসলে ওরা ভালো খেলেছে বলেই ফল ওদের পক্ষে গেছে।’

এবার দুই ম্যাচের হতাশা কাটিয়ে ভালো খেলতে হবে বাংলাদেশকে। নইলে ফিরতে হবে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে। আগের ১২টি লড়াইয়ে জয় মাত্র দুটি। তবে শফিউল আত্মবিশ্বাসী, শেষ টি-টোয়েন্টিতে তৃতীয় জয়ের দেখা পাবে দল, ‘আমরা সব সময় জেতার মানসিকতা নিয়ে খেলি। প্রথম দুই ম্যাচে পারিনি, তবে এখনও একটা ম্যাচ আছে। শেষটা ভালো করতে চাই।’

সমাপ্তিটা মধুর হলেই হয়!

/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম