ছোটদের বিশ্বকাপেও ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ওঠা পাকিস্তানের খেলোয়াড়দের উচ্ছ্বাস ভারত-পাকিস্তান লড়াই মানেই রোমাঞ্চ, টানটান উত্তেজনা। গত জুনে ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এবার ছোটদের বিশ্বকাপেও দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই। ৪ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে কম রোমাঞ্চিত নয় গোটা উপমহাদেশ।

মোহাম্মদ হুরাইরা তো উত্তেজনায় টগবগ করে ফুটছেন। আফগানিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হুরাইরার ৬৪ রান জয়ের পথে এগিয়ে দিয়েছে পাকিস্তানকে।

ম্যাচের পর ডানহাতি ওপেনার বলেছেন, ‘ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচের চাপ কম নয়। তবে আমাদের এর সঙ্গে অভ্যস্ত হতে হবে।’

চাপ থাকলেও সেমিফাইনালে মাথা ঠাণ্ডাই রাখতে চান হুরাইরা, ‘আমি যদি খেলি, তাহলে স্বাভাবিকভাবে খেলতে চেষ্টা করবো। আমরা ম্যাচটির দিকে সাগ্রহে তাকিয়ে আছি।’

যুব বিশ্বকাপে ভারত শুধু বর্তমান চ্যাম্পিয়নই নয়, চারটি শিরোপা জিতে সফলতম দলও। পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে দুবার, ২০০৪ ও ২০০৬ সালে। ভারতকেই ফাইনালে হারিয়ে ২০০৬ সালে শিরোপা জিতেছে পাকিস্তান। বড়দের বিশ্বকাপে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। ছোটদের অন্তত সে আক্ষেপ নেই।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম