তামিমের ইতিহাস গড়া ইনিংসের উদযাপন কেক কেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

যার রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছেন তামিম, সেই বন্ধু রকিবুলই প্রথম কেক খাইয়ে দিলেন তাকে তামিম ইকবাল যখন ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি, বেশ কয়েকবার তামিমের সঙ্গে কথা বলতে দেখা গেছে রকিবুল হাসানকে। তবে কি স্লেজিং করছিলেন রকিবুল!

হাসিমুখে তামিম হাসলেন, স্লেজিং নয়, বন্ধু তার জন্য দোয়া করছিলেন। পাশ থেকে রকিবুলের উত্তর, ‘আমি স্লেজিং কী করবো, ব্যাটিং করতে নেমে আমাকেই স্লেজিং করেছিলো তামিম!’

 এক সঙ্গে দুইজন ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। তখন থেকেই তাদের বন্ধুত্ব। ১২ বছর ধরে রেকর্ড আঁকড়ে ধরে রাখা বন্ধুকে টপকে তামিমই এখন বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানেরমালিক। সেই বন্ধুকে পাশে রেখেই কেক কেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড উদযাপন করলেন তামিম।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০০৭ সালে রকিবুলের করা ৩১৩ রানের ইনিংসটি টপকে যান দেশ সেরা ওপেনার। ৫৮৫ মিনিট ক্রিজে থেকে তামিম ৪২ চার ও ৩ ছক্কায় সাজিয়ে  নিজের অপরাজিত ৩৩৪ রানের ইনিংসটি খেলেছেন। তামিমের এমন ইনিংস সামনে থেকে দেখেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ও নির্বাচক হাবিবুল বাশার।  বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়া তামিমের এমন ইনিংস বিসিবি উদযাপন করলো কেক কেটে।

সতীর্থদের অভিবাদন নিয়ে ফিরছেন ইতিহাস গড়া তামিম বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান ছিলেন কেক-কাটা পর্বে। রকিবুল ও তামিম দুজন মিলে ট্রিপল সেঞ্চুরি উদযাপনের কেক কাটেন। তামিমকে খাইয়ে দিতে গিয়ে খুনসুটিও করলেন রকিবুল, ‘আজকে একটু বেশি কেক খেলে কিছু হবে না। একটু বেশিই খা!’ নিজামউদ্দিন চৌধুরী থেকে শুরু করে পূর্বাঞ্চল-মধ্যাঞ্চলের খেলোয়াড়দের তামিমকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে শেষ হয় ঐতিহাসিক এক ইনিংস উদযাপন।

শনিবার তামিম ২২২ রান নিয়ে দ্বিতীয় দিনের শেষ করেছিলেন। ওইদিনই রকিবুল বুঝে গিয়েছিলেন সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি আর তার থাকছে না, ‘পুরো দেড়দিন তামিম যেভাবে ব্যাটিং করেছে, সত্যি কথা বলতে, ট্রিপল সেঞ্চুরিটা তার প্রাপ্যই ছিল। আমি দ্বিতীয় দিনশেষেই নিশ্চিত ছিলাম, রেকর্ডটি আর আমার থাকছে না।  আমি খুব খুশি। দেশের সেরা ব্যাটসম্যান রেকর্ডটি ভেঙেছে। ওকে নিয়ে আমি খুব গর্বিত।’

হাবিবুল বাশার তামিমের ব্যাটিংটা নিজের রুম থেকেই দেখছিলেন। তবে তামিমের ট্রিপল সেঞ্চুরি হওয়ার পথে গ্র্যান্ড স্ট্যান্ডের বারান্দায় এসে উপস্থিত হন হাবিবুল। দেশসেরা ওপেনারের এমন ব্যাটিংয়ে মুগ্ধতা সাবেক এই অধিনায়কের কণ্ঠে। বিশেষ করে  ৫৮৫ মিনিট ধরে তামিমের ব্যাটিং করাটাকেই সামনে আনছেন হাবিবুল, ‘তামিমের ইনিংসটা অসাধারণ। ওর ব্যাটিং নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল এই ম্যাচে, আমি প্রথম দিন থেকে ওর ব্যাটিং দেখেছি। যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা ঘরোয়া ক্রিকেটে আসলে লম্বা সময় ব্যাট করার প্যাশনটা সাধারণত তাদের থাকে না। আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ব্যাট করা আরও কঠিন। প্যাশনটা এখান থেকে নিয়ে যেতে হবে। এ জায়গায় তামিম ফুল মার্কস পাচ্ছে, সে যেভাবে ব্যাট করেছে। আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লম্বা সময় ব্যাটিং করাটা। এত সময় ধরে আন্তর্জাতিক ম্যাচেও ব্যাট করলে ২০০-২৫০ রান হয়ে যাবে।’

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও ছিলেন মাঠে। ভাতিজার ব্যাটিং উপভোগ করেছেন প্রাণভরে, ‘তামিম আজ রেকর্ড গড়ল। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। আমাদের জন্য খুবই গর্বের বিষয়। বিশেষ করে আমাদের পরিবারের জন্য। আমি খুব গর্বিত।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম