স্টেডিয়াম উদ্বোধনে মোদির সঙ্গে ট্রাম্প, অপেক্ষায় সৌরভ

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৫

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ছবি দেখে দারুণ খুশি সৌরভ গাঙ্গুলী আহমেদাবাদে এখন সাজ-সাজ রব। গুজরাটের রাজধানীতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। অনেক ওপর থেকে তোলা সর্দার প্যাটেল স্টেডিয়ামের একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ছবিটি দেখে অভিভূত সৌরভ গাঙ্গুলী।  

‘আহমেদাবাদে এমন বিশাল, সুন্দর স্টেডিয়াম দেখে খুব ভালো লাগছে। খেলোয়াড় আর অধিনায়ক হিসেবে এই মাঠে দারুণ কিছু স্মৃতি আছে। ইডেনে এক লাখ দর্শকের (এর বেশি নয়) সামনে খেলে বেড়ে উঠেছি। ২৪ তারিখের জন্য আর অপেক্ষা করতে পারছি না’—ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতির টুইট।

সৌরভের খেলোয়াড়ি জীবনে ইডেন গার্ডেনের ধারণক্ষমতা এক লাখ থাকলেও এখন কমে ৬৫ হাজারের মতো। সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা দেখতে পারবে এক লাখ ১০ হাজার দর্শক। ২৪ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই স্টেডিয়াম উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোতেরা নামে পরিচিত স্টেডিয়ামটি তৈরি হয় ১৯৮২ সালে, গুজরাট রাজ্য সরকারের অনুদানের ৫০ একর জমিতে। পরের বছর অভিষেক হয় আন্তর্জাতিক ক্রিকেটে। ১২টি টেস্ট, ২৪টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি হয়েছে এখানে। ২০১২ সালে ওই টি-টোয়েন্টি ছিল ভারতের মাটিতে পাকিস্তানের শেষ ম্যাচ। মোতেরায় সর্বশেষ ম্যাচ ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে, ২০১৪ সালের নভেম্বরে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পুননির্মাণ শুরু হয় পরের বছর।

/এএআর/পিকে/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম