অভিষ্কা-কুশলের সেঞ্চুরিতে সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৫

শ্রীলঙ্কার জয়ের নায়ক অভিষ্কা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করলো শ্রীলঙ্কা। অভিষ্কা ফার্নান্ডো ও ‍কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা ১৬১ রানে। তাতে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নিয়েছে স্বাগতিকরা।

আজ (বুধবার) হাম্বানতোতায় টস হেরে ব্যাটিংয়ে নেমে রান উৎসব করেছে লঙ্কানরা। অভিষ্কার ১২৭ ও কুশল মেন্ডিসের ১১৯ রানে ভর দিয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা স্কোরে জমা করে ৩৪৫ রান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবিয়ানরা ৩৯.১ ওভারে গুটিয়ে যায় ১৮৪ রানে।

ব্যাটিংয়ে শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো ছিল না, ৯ রানে হারায় দিমুথ করুণারত্নে (১) ও কুশল পেরেরার (০) উইকেট। ওই ধাক্কা তারা কাটিয়ে ওঠে অভিষ্কা ও কুশল মেন্ডিসের ২৩৯ রানের বিশাল জুটিতে। দারুণ ব্যাটিংয়ে অভিষ্কা ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে খেলেন ১২৭ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জয়ী ১২৩ বলের ইনিংসটি সাজান ১০ চারে। কুশল মেন্ডিসও পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। ১১৯ বলে ১২ বাউন্ডারিতে করেন ১১৯ রান।

এরপর থিসারা পেরেরার ২৫ বলে ৩৬, ভানিন্দু হাসারঙ্গার ১৭, ইসুরু উদানার অপরাজিত ১৭ রানে ৩৪৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা।

স্বাগতিক ব্যাটসম্যানদের দাপটের ম্যাচে শেলডন কট্রেল ৬৭ রান দিয়ে পান ৪ উইকেট। ৫৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শাই হোপ ছাড়া ক্যারিবিয়ানদের আর কেউই দাঁড়াতে পারেননি। হোপ ৬৫ বলে করেন ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন নিকোলাস পুরান। এছাড়া শেষ দিকে কেমো পলের ব্যাট থেকে আসে ২১ রান।

সিরিজ নিশ্চিত করতে হাসারঙ্গা ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। তার মতো ৩ উইকেট পেয়েছেন লাকশান সান্দাকানও। আর ২ উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপ।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান