শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন থিসারা

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

থিসারা পেরেরা ভারত সিরিজে বাদ পড়ার ‍পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন থিসারা পেরেরা। ফাস্ট বোলার নুয়ান প্রদীপ ও স্পিন বোলিং অলরাউন্ডার শেহান জয়াসুরিয়াও ডাক পেয়েছেন।

গত বছর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করা ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ ও ওশাডা ফার্নান্ডো বাদ পড়েছেন। ওপেনার দানুশকা গুনাতিলকা এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি।

থিসারা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‍তারপর থেকে  জাতীয় দলে উপেক্ষিত ছিলেন।  তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে লোয়ার অর্ডারে ৩২ ও ৩৬ রানের দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বোলিং অলরাউন্ডার। উইকেট না পেলেও রান দেওয়ায় ছিলেন বেশ কৃপণ। তার সঙ্গে আরও দুই সিম বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দাসুন শানাকা জায়গা ধরে রেখেছেন।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি খেললেও ভারত সিরিজের দলে জায়গা পাননি নুয়ান ও শেহান। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া দিমুথ করুণারত্নে খেলবেন না টি-টোয়েন্টি সিরিজে।

দুটি টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি হবে ৪ মার্চ।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরই মধ্যে ২-০ করে সিরিজ পকেটে পুরে ফেলেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), আবিষ্কা ফার্নান্ডো, কুশল পেরেরা, শেহান জয়াসুরিয়া, ‍নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম