পাকিস্তান ছাড়ার আগে করোনা-আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেটার!

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২০, ১৭:৪১আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৯:৪৪

অ্যালেক্স হেলস করোনা-আতঙ্ক ও দেশে ফেরার জটিলতা এড়াতে পাকিস্তান সুপার লিগের গ্রুপ পর্বের চার ম্যাচ আগেই ইংল্যান্ডে ফেরেন ইংলিশ ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা মঙ্গলবার দাবি করলেন, দেশে ফেরার আগে ইংল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের করোনাভাইরাসের লক্ষণ দেখা দিয়েছিল।

করাচি কিংসের হয়ে পিএসএল খেলেছেন হেলস। প্লে অফে ওঠার ‍সুযোগ পেলেও অন্যদের সঙ্গে দেশে ফেরার বিমান ধরেন তিনি। পাকিস্তান ছাড়ার আগেই তার মধ্যে করোনার লক্ষণ দেখা গেছে জানালেন রমিজ, ‘আমি যা জানি, এখনও তার পরীক্ষা করা হয়নি। কিন্তু তার যে লক্ষণ দেখা গেছে তাতে সে করোনায় আক্রান্ত নাকি অন্য কিছু জানি না। আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং এ সমস্যা মোকাবিলায় সাধারণ জ্ঞান প্রয়োগ করলেই যথেষ্ট।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানও লিগে খেলা এক বিদেশি খেলোয়াড় করোনা-আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন। তবে ওই খেলোয়াড়ের নাম জানাননি কিংবা তিনি পাকিস্তানে আছেন নাকি নেই সেটাও বলেননি। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সব পিএসএল খেলোয়াড় ও ব্রডকাস্টারদের ভাইরাস পরীক্ষা করানো হবে বলেছেন ওয়াসিম।

গুঞ্জন বাতাসেরও আগে ছড়ায়। তাই জবাব দিতে বেশি সময় নেননি হেলস, ‘আমার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি, সবাই নিরাপদে থাকুন।’ ৩১ বছর বয়সী ক্রিকেটারের এক বিবৃতি টুইটারে প্রকাশ করেছে থ্রিসিক্সটিসিক্স নামে একটি গ্রুপ, ‘ক্রিকেট বিশ্ব ও সামাজিক মিডিয়ায় এখন যে গুঞ্জন বইছে, মনে হচ্ছে আমার সর্বশেষ শারীরিক অবস্থা বিস্তারিত জানানো দরকার। অন্য বিদেশি খেলোয়াড়দের মতো আমিও স্বেচ্ছায় পিএসএল আগেভাগে ছেড়েছি, কারণ কভিড-১৯ যেভাবে ছড়াচ্ছে তাতে দেশ থেকে হাজার মাইল দূরে পরিবারকে ছেড়ে অবরুদ্ধ অবস্থায় থাকার চেয়ে এটাই ভালো।’




বৃটিশ সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার কথা জানালেন হেলস, ‘শনিবার সকালে ইংল্যান্ডে ফিরেছি সুস্থ শরীরে। ভাইরাসের কোনও লক্ষণ ছিল না। রবিবার সকালে একটু জ্বর ছিল, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছি। শুষ্ক কাশি আছে। তবে এখনই পরীক্ষা করানো সম্ভব না। আশা করি আজ বিকেলের মধ্যে আমার শরীরের অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু জানাতে পারবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান