যুব বিশ্বকাপের দুটি স্মারক নিলামে তুলছেন আকবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৫:৫১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৫:৫২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আকবর আলীর নাম উজ্জ্বল আলো ছড়াচ্ছে। তার নেতৃত্বেই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। করোনাকালে সিনিয়র ক্রিকেটাররা যখন এগিয়ে এসেছেন অসহায়দের সাহায্যার্থে, বসে নেই তরুণ এই ক্রিকেটারও। যুব বিশ্বকাপজয়ী জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজের ফেসবুক পেজে আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন, ‘নিঃসন্দেহে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি।’

নিলামের পুরো অর্থ করোনার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আকবর, ‘নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’

এমন উদ্যোগ নিতে পেরে দারুণ তৃপ্ত আকবর, বাংলা ট্রিবিউনকে জানালেন সেটাই, ‘কারও জন্য কিছু করতে পারা সবসময়ই তৃপ্তির। আমি কিছু করতে পারলে ভালো লাগবে। এই ভাবনা থেকেই আসলে কিছু করার চেষ্টা করছি।’

বিশ্বকাপজয়ী আকবরের কাছে তার জার্সি ও ব্যাটিং গ্লাভস বিশেষ কিছু। ওই জার্সি ও গ্লাভস পরেই ফাইনালে ভারতকে হারাতে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করেছিলেন তিনি। কেন এমন উদ্যোগ, এমন প্রশ্নে আকবর বললেন, ‘অবশ্যই আমার ছোট্ট ক্যারিয়ারে এটা বিশাল অর্জন। এই অর্জনের স্মৃতি হিসেবে এগুলো আমরা কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু করোনার এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার জায়গা থেকে সেই চেষ্টাই করছি। আশা করি ক্রিকেট ভক্তরা আমাকে সহযোগিতা করবে।’

সবার আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাট নিলামে তোলেন ‘অকশন ফর অ্যাকশন’ নামের নিলাম প্লাটফর্মে। সেখানে সাকিবের ব্যাটটি পাওয়ার জন্য দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় ব্যাটটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। 

সাকিবের পর মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, সৌম্য সরকার, এনামুল হক, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন তাদের স্মারক নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সঙ্গে এবার যুক্ত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম