শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা দেখছে না বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১৭:২৩আপডেট : ০৪ জুন ২০২০, ১৭:৪৪

শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা দেখছে না বিসিবি আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) কিছুদিন আগে জানিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারিত সূচিতেই আয়োজনে প্রস্তুত তারা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনও আশা দেখছে না।

আজ (বৃহস্পতিবার) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলা ট্রিবিউনকে জানালেন তেমনটাই। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরায় তারা অনুশীলন শুরু করেছে। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সাহসও দেখাচ্ছে দ্বীপ দেশটি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার খুব একটা সম্ভাবনা দেখছে না বিসিবি।

‘বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই শ্রীলঙ্কা যাওয়ার সুযোগ নেই আমাদের। পরিস্থিতি ভালো হলেই আমরা সিদ্ধান্ত নেবো। তবে প্রতিদিন যেভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাতে করে আমি শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কোনও আশা দেখি না।’- বলেছেন জালাল ইউনুস।

শ্রীলঙ্কা অনুশীলনে ফিরছে বলেই বাংলাদেশকে যেতে হবে, এমনটা মনে করেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, ‘ওদের দেশে হয়তো সমস্যা কেটে গেছে। কিন্তু আশপাশের সবদেশেই কিন্তু পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় আমাদের বোর্ড সভাপতিও (নাজমুল হাসান) জানিয়েছেন, এই মুহূর্তে শ্রীলঙ্কা সফর করা উচিত হবে না। এখন যদি হুট করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সরকার যদি আমাদের অনুমতি দেয়, তাহলে না যাওয়ার কোনও কারণ দেখি না।’

কেন শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন, বিষয়টি পরিষ্কার করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘ম্যাচ খেলার আগে যথেষ্ট প্রস্তুতির দরকার। টানা তিন মাস ঘরে থাকার পর হুট করে কোনও সফর করা কারও পক্ষেই সম্ভব নয়। আমাদের অনুশীলন শুরু করতে হলে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।  কোচদের দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর তারা কাজ করার সুযোগ পাবেন, যা দীর্ঘ প্রক্রিয়া। এই কারণেই আমাদের মনে হচ্ছে শ্রীলঙ্কা সফরের কোনও সম্ভাবনা নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান