এবারের সিপিএলে খেলবেন না গেইল

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২০, ২৩:৪৭আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:৪৭

এবারের সিপিএলে খেলবেন না গেইল ২৪ জুন হবে ২০২০ সালের ক্যারিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফট। তার একদিন আগে আজ (মঙ্গলবার) এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস গেইল। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, ই-মেইলের মাধ্যমে সেন্ট লুসিয়া জুকসকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বাঁহাতি ওপেনার।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় হবে এবারের সিপিএল। ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা থাকলেও সবকিছু নির্ভর করছে স্থানীয় সরকারের সবুজ সংকেতের ওপর। যদিও সিপিএল কর্তৃপক্ষ তাদের মতো করে সবকিছু এগিয়ে নিচ্ছে। তারই একটি অংশ হলো ২৪ জুনের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু তার একদিন আগেই গেইলের না খেলার খবর এলো।

ক্রিকইনফোর খবর, সেন্ট লুসিয়াকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন গেইল। এবারের প্রতিযোগিতায় এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে খেলার কথা ছিল তার। কিন্তু ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ই-মেইলের মাধ্যমে জানানো সিদ্ধান্তে গেইল লকডাউনের বিষয়টি চিহ্নিত করেছেন। লকডাউনের কারণে এই হার্ডহিটার ব্যাটসম্যান তার পরিবার থেকে বিচ্ছিন্ন। তিনি আছেন জ্যামাইকায়, আর তার পরিবার ও শিশু সন্তান রয়েছে সেন্ট কিটসে। গেইল জানিয়েছেন, তিনি বিরতি চান এবং সময় কাটাতে চান তার ছোট্ট পরিবারের সঙ্গে।

গত আসরে জ্যামাইকা তাল্লাওয়াসে ফিরে এবারের আসরেও সেখানে খেলার কথা ছিল গেইলের। কিন্তু গত এপ্রিলে আচমকা সেন্ট লুসিয়ায় যোগ দেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
সর্বশেষ খবর
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
‘আমি তোমাদের জন্ম সনদে স্বাক্ষর করেছি, তোমরা আমা‌র মৃত্যু সনদে স্বাক্ষর করবে’
চিকিৎসার জন্য আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার
চিকিৎসার জন্য আসা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
ছুটির ৫ ঘণ্টা পর বিদ্যালয়ের বাথরুমের তালা ভেঙে স্কুলছাত্রী উদ্ধার, গুরুতর অভিযোগ
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’ 
স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহে ‘জিরো টলারেন্স’ 
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল