বাসায় চিকিৎসা নিয়েই নাফিস ইকবালের করোনা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৬:৪০ আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:৪০

ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে নাফিস ইকবাল ক্রিকেটাঙ্গনে সুখবর। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ও তার পরিবারের করোনাভাইরাস থেকে মুক্তির সুখবরের পরই পাওয়া গেল আরেকটি স্বস্তির খবর। প্রাণঘাতী ভাইরাস জয় করেছেন সাবেক ওপেনার নাফিস ইকবালও।

সাবেক এই ক্রিকেটারের সঙ্গে তার মা, দুই সন্তান ও বাসার গৃহকর্মীরও মুক্তি মিলেছে কোভিড-১৯ রোগ থেকে। বুধবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান নাফিস। প্রত্যকের ফল ‘নেগেটিভ’ এসেছে। গত ১৩ জুন করোনা ধরা পড়ে নাফিস ও তার পরিবারের সদস্যদের।

আক্রান্ত হওয়ার পর ঘরে থেকেই চিকিৎসা নিয়েছেন নাফিস। চিকিৎসকের কথা মতো নিয়ম মেনে সবকিছু করেছেন তিনি। নিয়মিত কিছু ব্যায়াম করার পাশাপাশি প্রোটিন সমৃদ্ধ খাওয়া-দাওয়া ছিল তালিকায়।

করোনামুক্তির পর নাফিস বলেছেন, ‘আমাদেরকে খুব বড় সমস্যায় পড়তে হয়নি। শুরুতে জ্বর ছিল। ঠান্ডা ছিল। হাঁচি-কাশি ছিল। ধীরে ধীরে জ্বর কমে আসে। আম্মাকে নিয়ে একটু চিন্তায় ছিলাম। উনার বয়সও হয়েছে। টুকটাক শারীরিক সমস্যা ছিল। তবে এখন সবাই সুস্থ হয়ে উঠেছে। আমাদের সবার করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। বাসাতেই ডাক্তারের প্রেসক্রিপশনে সুস্থ হয়ে উঠেছি।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস। করোনা মহামারীর শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন তামিম। বড় ভাই নাফিসও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এমনকি তামিমের বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে মাঠেও ছিলেন নাফিস।

২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিসের। তারও আগে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন তিনি ওয়ানডেতে দিয়ে, ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস। সাদা পোশাকে করেছেন ৫১৮ রান, যাতে আছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। আর ১৬ ওয়ানডেতে করেছেন ৩০৯ রান। সেঞ্চুরি না থাকলেও রয়েছে দুটি হাফসেঞ্চুরি।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি লম্বা সময়। ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট এবং পরের বছর লিস্ট ‘এ’ থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী সাবেক ওপেনার।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর বিসিবি, বিপিএলসহ ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস। এছাড়া জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের নির্বাচক ও ম্যানেজার হিসেবেও যুক্ত আছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
হৃদয় মনে করেন, ৩৫০ রানও তাড়া করা সম্ভব
সিলেটে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
সর্বশেষ খবর
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
মাটির নীচে অঢেল সম্পদ, তবু মানুষের পেটে খাবার নেই!
ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
ঢাকার বায়ুর মান আজও ‘অস্বাস্থ্যকর’, তালিকায় অবস্থান ষষ্ঠ
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’