মুশফিকের সঙ্গে পাঁচতারকা হোটেলে ডিনারে যাচ্ছেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২০, ১৫:৫৫আপডেট : ১০ জুলাই ২০২০, ১৬:০৫

মুশফিক তার ফাউন্ডেশনের জন্য বেছে নিয়েছেন সেরা পাঁচ লোগো গত ২৬ মে নিজের নামে ফাউন্ডেশন গড়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। এক ভিডিও বার্তায় সেদিনই তিনি সবার উদ্দেশে আহ্বান করেছিলেন ফাউন্ডেশনের লোগো ডিজাইনের। যেখান থেকে সেরা পাঁচজনের সঙ্গে ডিনার করার লোভনীয় পুরস্কারও ঘোষণা করেছিলেন তিনি। মুশফিক পেয়ে গেছেন তার ফাউন্ডেশনের লোগো। আজ (শুক্রবার) সেরা পাঁচ লোগো উন্মোচন করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

মুশফিকের ঘোষণার পর ব্যাপক সাড়া মেলে, জমা পড়ে ১,৭০০ বেশি লোগো ডিজাইন। সেখান থেকে বাছাই করে পাওয়া সেরা পাঁচটি লোগো নির্বাচন করেছেন মুশফিক। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ফল ঘোষণা করেছেন তিনি। সেরা ডিজাইনের পাশাপাশি বেছে নিয়েছেন তার চোখে সেরা পাঁচ লোগো। আগের ঘোষণা অনুযায়ী, এই পাঁচ লোগোর ডিজাইনার পাবেন পাঁচতারকা হোটেলে মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।

সেরা লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে, লাল অক্ষরে ‘এমআর ১৫’ লেখার ওপরে সবুজে আঁকা মুশফিকের উদযাপনের অবয়ব। যেটি ডিজাইন করেছেন ইয়াসিন সিদ্দিক আসিফ।

তিনি মুশফিকের সঙ্গে ডিনারের পাশাপাশি তার অটোগ্রাফ সম্বলিত জার্সিও পাবেন। সেরা পাঁচের অন্য চারজন হলেন- আসিফ মাহমুদ খান, রবিউল আলম, শফিউল ইসলাম শামিম ও সুবর্না সাজ্জাদ সুইট।

লোগো উন্মোচন করে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। ১,৭০০-এর বেশি লোগো ডিজাইন জমা পড়া, সবার নিবেদন এবং সৃজনশীলতায় আমি মুগ্ধ। বিশ্বের সেরা ক্রিকেট ভক্তদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি হৃদয় থেকে কথাগুলো বলছি।’

মুশফিক আরও লিখেছেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা অংশ নিয়েছেন, সবাই আমার চোখে জয়ী।’

পুরস্কার হিসেবে থাকা ডিনারের ব্যাপারে এই ব্যাটসম্যান লিখেছেন, ‘যে পাঁচজন প্রতিযোগীর লোগো নির্বাচিত হয়েছে, তাদের সবার সঙ্গে আমি শিগগিরিই যোগাযোগ করবো, কবে ও কীভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায়, তা জানানোর জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম