আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২০, ১৭:২৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:২৯

আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় বিসিবি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদের আগে আকবর আলীদের উত্তরসূরি নির্বাচনে ক্যাম্প করতে চেয়ে বিকেএসপির কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মৌখিকভাবে সেই আহ্বানে সাড়া দিলেও এখনও আনুষ্ঠানিক চিঠি পাঠায়নি সাকিব-মুশফিকদের গড়ে দেওয়া প্রতিষ্ঠানটি।

বিকেএসপি আনুষ্ঠানিক চিঠি না দিলে মৌখিকভাবে বিসিবিকে তাদের অবকাঠামো ব্যবহারের অনুমতি দিয়েছে। কিছু ব্যস্ততার কারণে এই মুহূর্তে নিজেদের মধ্যে সভা করতে পারছে না বিকেএসপি। ফলে আনুষ্ঠানিক চিঠি দিতে বিলম্ব হচ্ছে। বিসিবি অবশ্য আশা করছে, আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যাশিত চিঠি কাছে চলে আসবে তাদের।

এ প্রসঙ্গে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখনও আনুষ্ঠানিক চিঠি না এলেও আমরা মৌখিক অনুমতি পেয়েছি। আমাদের প্রধান নির্বাহী (নিজামউদ্দিন চৌধুরী) ও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান (খালেদ মাহমুদ সুজন) ভাইয়ের কাছে মৌখিকভাবে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আমরা শুনেছি, উনাদের কিছু ব্যস্ততা আছে। ওই ব্যস্ততা শেষেই তারা মিটিং করে আমাদের চিঠি দেবেন। আশা করি কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের প্রত্যাশিত চিঠিটি পেয়ে যাব।’

পরিকল্পনা অনুযায়ী, ১৬ আগস্ট থেকে চার দিন হোম অব ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের বিকেএসপির ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা ২০ আগস্ট। পরদিন থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে তিন সপ্তাহ। এরপর নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলার মাধ্যমে নির্বাচকরা ৪৫ জন থেকে ২৫-৩০ জনের দলে নামিয়ে আনবেন।

যুব বিশ্বকাপের আগে দল গোছাতে ও প্রস্তুত করতে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টে বিভাগ অনূর্ধ্ব-১৯ দল গঠন করতে সময় পায় ১৮ মাস। কিন্তু গত আসরের পর তিন মাস চলে গেলেও প্রাথমিক দলই তৈরি করতে পারেনি তারা! অথচ ২০২২ সালের শুরুর দিকে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

সেই হিসাবে আকবর আলীদের পূর্বসূরি তৈরি করতে বিসিবির হাতে সময় আছে আর মাত্র ১৫ মাস। তাই আর দেরি করতে চাইছে না বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টে বিভাগ। বিকেএসপি থেকে আনুষ্ঠানিক অনুমতি পাওয়া মাত্রই নিজেদের কার্যক্রম শুরু করবে। এই নিয়ে আগামী সপ্তাহে নিজেদের মধ্যে সভাও করবে গেম ডেভেলপমেন্ট বিভাগ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম