তামিমের হতাশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ২১:১১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:১১

তামিমের হতাশা সবচেয়ে কম ম্যাচ জিতে প্লে-অফে সুযোগ পেয়েছিল ফরচুন বরিশাল। কিন্তু সুযোগটা কাজে লাগতে পারেননি তামিম ইকবালরা। বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হেরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে বরিশাল। টুর্নামেন্টের শুরু থেকেই দল নিয়ে অসন্তুষ্টি ছিল তামিমের। তবুও আশা ছিল, ভালো কিছু করার। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সংযোগ না হওয়াতে যারপরনাই হতাশ বরিশাল অধিনায়ক।

আজ (সোমবার) ঢাকার বিপক্ষে ৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বরিশাল। হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বললেন, ‘পুরো টুর্নামেন্টে আমাদের যে মানের খেলার প্রত্যাশা ছিল, সেই অনুযায়ী খেলতে পারিনি। আজ (সোমবার) ও গতদিন (শনিবার) আমরা ভালো খেলেছি। বিশেষ করে, আজ আমরা দুর্দান্ত বোলিং করেছি। ওদের (ঢাকা) ১৫০-এর নিচে বেঁধে ফেলেছি।’

১৫১ রানের লক্ষ্যে ঠিক যেমন শুরুর প্রয়োজন ছিল, ঠিক সেভাবে শুরু করতে না পেরেই আসলে হতাশ তামিম, ‘আমরা ভালো একটি শুরু পাইনি। আমি শুরুতে ধীরগতিতে শুরু করেছিলাম। কারণ আমাদের দ্রুত ২ উইকেটের পতন হয়েছিল। আমি আরও একটি উইকেট দিতে চাইনি। তবে আমি অন্তত আরও ১-২টি বাউন্ডারি পেলে, ম্যাচটাতে অন্যরকম ফল আসতে পারতো। শেষে হয়তো এতটা চাপ হতো না।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম