প্রাণ ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে শুক্রবার। এই উপলক্ষে বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস জানালিস্ট এসোসিয়েশন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান, হেড অব মার্কেটিং আতিকুর রহমান।
২৪টি মিডিয়া হাউজ নিয়ে ১ জানুয়ারি থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে শুরু হবে সিক্স-এ সাইড প্রাণ-ফ্রুটো মিডিয়া কাপ ক্রিকেট। ২৪টি দলকে ভাগ করা হচ্ছে আটটি গ্রুপে। প্রতি গ্রুপে তিনটি করে দল। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতি গ্রুপের সেরা একটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৬ জানুয়ারি।
ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি তামিম ইকবাল আয়োজক বিএসজেএ-কে (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন) ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা হলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ক্রীড়া সাংবাদিকরা বাংলাদেশের দলীয় সাফল্য এবং ব্যাক্তিগতভাবে যারা ভালো করেন, তাদেরকে তুলে ধরেন সবার সামনে। সাংবাদিকদের ছাড়া ক্রিকেট এগিয়ে যেতে পারে না। আর সেই সাংবাদিকরাই যখন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে নিজেরা খেলেন, তখন বিষয়টা খুবই আগ্রহের বিষয়। আমি এর আগেও শুনেছি টুর্নামেন্ট সম্পর্কে। এবার আসার সুযোগ হয়েছে। আশাকরি টুর্নামেন্টটা সফল হবে এবং খেলার মূল স্পিরিট এখানে বজায় থাকবে।’
প্রাণ-ফ্রুটো বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএর সহ-সভাপতি অঘোর মণ্ডল। ছিলেন সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, আরিফুর রহমান বাবু।
প্রান ফ্রুটো - বিএসজেএ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপিং :
গ্রুপ এ- মাছরাঙ্গা টিভি, সময় টিভি, নিউএইজ।
গ্রুপ বি- দ্যা ডেইলি স্টার, এটিএন নিউজ, নয়াদিগন্ত।
গ্রুপ সি- ঢাকা ট্রিবিউন, এসএ টিভি, সকালের খবর।
গ্রুপ ডি- কালেরকণ্ঠ, ইন্ডিপেডেন্ট টিভি, দ্য ইন্ডিপেডেন্ট।
গ্রুপ ই- জি টিভি, বাংলাভিশন, বিডিনিউজ ২৪ ডটকম।
গ্রুপ এফ- সমকাল, যমুনা টিভি, যুগান্তর।
গ্রুপ জি- চ্যানেল আই, এনটিভি, বনিকবার্তা।
গ্রুপ এইচ- রেডিওটুডে, বৈশাখী টিভি, জাগোনিউজ ডটকম।
/আরআই/এফআইআর/








