আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, গুনতে হলো জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩৪

জরিমানা গুনেছেন ফরচুন বরিশালের পেসার সুমন খান মুশফিকুর রহিমের পর আরও এক ক্রিকেটার জরিমানা গুনলেন। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফরচুন বরিশালের পেসার সুমন খানকে জরিমানা করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটা বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের এলিমিনেটর ম্যাচের। বরিশালের এই পেসার ম্যাচের ১৬তম ওভারে আম্পায়ারের দুটি ওয়াইড কলে অসন্তোষ প্রকাশ করেন। এতে বিসিবির আচরণবিধির লেভেল ১ ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ডেমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ফিল্ড আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে সুমনকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। অভিযোগ স্বীকার করে নেওয়ায় তার শুনানির প্রয়োজন হয়নি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম