নতুন মুখ শরিফুল-পারভেজ, জায়গা হয়নি মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৪:৪৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৪:৫৭

ঘরের মাঠে বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। সফরে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলবে দুই দল। এ লক্ষ্যে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে সোমবার।

ওয়ানডের প্রাথমিক দলে মাশরাফিকে রাখা হয়নি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। এছাড়া এক বছর নিষেধাজ্ঞায় থাকা সাকিবও ফিরেছেন দুই ফরম্যাটে।

প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চিতভাবেই চূড়ান্ত দল বাছাইয়ে বড় ভূমিকা পালন করবে। ১৬ জানুয়ারি ম্যাচের পর ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।

৫ ও ৬ জানুয়ারি ফিটনেস টেস্ট দেবে ক্রিকেটাররা। পরদিন তাদের করোনা পরীক্ষা হবে। এর পর তারা জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন ৮ জানুয়ারি। একদিন বিরতির পর ১০ জানুয়ারি থেকে টানা চলবে অনুশীলন। মাঝে খেলা হবে দুইটি প্রস্তুতি ম্যাচ।

আগামী ১০ জানুয়ারি সফরকারীরা বাংলাদেশে আসবে। কোয়ারেন্টিন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল।

বাংলাদেশের ওয়ানডের প্রাথমিক দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম,মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, ইয়াসির আলী, নাঈম শেখ ও রুবেল হোসেন।


টেস্টের প্রাথমিক দল : মুমিনুল হক, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইবাদত হোসেন চৌধুরী।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম