দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে শোয়েবের গাড়ি

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১২:৩৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১২:৩৯

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। রবিবার পিএসএল ড্রাফট শেষে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ির। ভাগ্য ভালো যে ট্রাকটি পার্করত থাকায় শোয়েব কোনও ধরনের চোট পাননি।

পাকিস্তানি পত্রিকা দ্য ডন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে নাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের বাইরে। একটি রেস্টুরেন্টের বাইরে পার্ক করা ছিল সেই ট্রাকটি। ধাক্কা লেগে শোয়েবের গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় সঙ্গে সঙ্গে।

শোয়েব মালিকের ম্যানেজার আরসালান শাহ ডন কে বলেছেন, ‘শোয়েব নিরাপদ আছেন, কোনও ধরনের চোট পাননি।’ দুর্ঘটনার কারণ হিসেবে শোয়েবের ম্যানেজার বলেছেন, ‘ওই মুহূর্তে সড়কে খুব বেশি কুয়াশা ছিল। ফলে ট্রাকটিকে তিনি দেখতে পারেননি।’

এদিকে জানা গেছে, ওই সময় শোয়েবের সঙ্গে গাড়িতে ছিলেন সতীর্থ ওয়াহাব রিয়াজও। শোয়েবের মতো তিনিও ভাগ্যক্রম বেঁচে গেছেন। কোনও ধরনের চোট পাননি পাকিস্তানি পেসার।

/এফআইআর/   
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম