ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিততে পারবো: মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২১, ১৬:৪২আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৭:৪৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ৫ ওয়ানডের সবক’টিতেই জিতেছে বাংলাদেশ। ওই ম্যাচগুলোতে দল হিসেবে শক্তিশালী ছিল ক্যারিবীয়রা। কিন্তু বাংলাদেশ সফরে আসা এই দলটি অনেকটাই তারুণ্যনির্ভর। করোনার ভয়ে মূল স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারই বাংলাদেশ সফরে আসেনি। এমন দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই এগিয়ে বাংলাদেশ। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মনে করেন, ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হারানো সম্ভব।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন, ‘আমি মনে করি যে আমাদের দল খুব ভালো একটা পজিশনে আছে। আমাদের সামনে যে সিরিজ আছে, আশা করি আমরা তা জিততে পারবো।’

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলন করতে পারছেন। এমন সুযোগে দারুণ উৎফুল্ল তরুণ এই ক্রিকেটার, ‘অনেকদিন পর একসাথে হয়েছি এবং আমাদের সবাই খেলার জন্য অনেক উৎফুল্ল। বিশেষ করে আমাদের সাকিব ভাইও টিমে ফিরেছেন। আমরা হতাশ ছিলাম, কীভাবে কি করবো না করবো। অনুশীলন সেভাবে করতে পারছিলাম না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। এক বছর পর খেলা শুরু হচ্ছে দেখে আমরা প্রত্যেকেই খুশি।’

মিরাজ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন বেশ কিছু দিন ধরে। গত বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও টেস্ট দলে ছিলেন না। এখন আসন্ন সিরিজে নিজেকে ফিরে পেতে মরিয়া হয়ে আছেন এই স্পিনিং অলরাউন্ডার, ‘শেষ তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচে আমি অতটা ভালো করতে পারিনি। তবে আমি ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো করেছি, সেটা দেশের মাটিতে খেলা টেস্ট-ওয়ানডে দুটোতেই। তাই আমি অবশ্যই ভালো অনুভূতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবো। এটাই চেষ্টা করবো, নিজের পারফরম্যান্সটা যেন ভালো করতে পারি এবং দিনশেষে দল যেন ভালো ফলাফল করে।’

সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম