অবশেষে দশক সেরার বিশেষ ক্যাপ পেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২১:০০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:০০

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ থেকে বিশেষ এই স্বীকৃতি মিলেছে একমাত্র তারই। এমন অর্জনের পর সাকিব অপেক্ষায় ছিলেন সেই স্বীকৃতির। রবিবার তার সেই অপেক্ষা ফুরিয়েছে। স্বীকৃতি স্বরুপ আইসিসির কাছ থেকে বিশেষ ধরণের ‘ক্যাপ’ বুঝে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশেষ মুহূর্তটি আজকেই ফেসবুকের মাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগি করেছেন সাকিব।

আইসিসি থেকে পাওয়া ক্যাপটি পরে ফেসবুকে ছবি পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘অবশেষে ক্যাপটি পেলাম।’ ক্যাপের সামনে আইসিসির লোগো সংযুক্ত করে লেখা ছিল, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ডিকেড।’

গত ১০ বছরে যারা ওয়ানডে ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নিয়ে দশকসেরা ওয়ানডে একাদশ বানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মনোনীত সাংবাদিক, ক্রিকেট সম্প্রচারকরা। ২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের সাতই অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স আমলে নেওয়া হয়েছে এখানে। সেই দলেই জায়গা মিলেছে সাকিবের।

সাকিব আল হাসান গত ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ বাঁহাতি রান করেছেন ৬ হাজার ৩২৩। উইকেট নিয়েছেন ২৬০টি। ওয়ানডেতে ২৬০ উইকেট পাওয়া সাকিব শেষ দশকে উইকেট নিয়েছেন ১৭৭টি। বোলিং গড় ৩০.১৫। আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে ২৯ রানে ৫ উইকেট পেয়েছেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং।

Finally got the cap.

Posted by Shakib Al Hasan on Sunday, January 17, 2021
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান