বাংলাদেশের স্পিন সামলাতে প্রস্তুত ক্যারিবীয়রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৫:৫৮

টেস্ট সিরিজে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ক্যারিবীয় ব্যাটসম্যানদের। এমনিতেই চট্টগ্রামের উইকেট খানিকটা স্লো, তার মধ্যে উইকেটে বাড়তি স্পিন থাকলে ব্যাটসম্যানদের জন্য সেটি হয়ে উঠে মরণফাঁদ। তার পরেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। ক্যারিবীয় ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড জানালেন, মুমিনুল হকদের স্পিন সামলাতে প্রস্তুত সফরকারী ব্যাটসম্যানরা।

উপমহাদেশের বাইরের দলগুলোর জন্য বরাবরই স্পিনবান্ধব উইকেট বানিয়ে থাকে বাংলাদেশ। কারণটাও স্বাভাবিক, নিজেদের শক্তিশালী স্পিন আক্রমণের বিপরীতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের স্পিন দুর্বলতা আছে বলেই এমন পরিকল্পনা। তবুও সব সামলাতে নিজেদের প্রস্তুতির কথা জানালেন ব্ল্যাকউড, ‘এই ধরনের উইকেট খুবই ধীরগতির। আমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে কারণ এখন টেকনিক্যালি খুব বেশি কাজ করার সুযোগ নেই। তবে আমি জানি উইকেট খুবই ধীরগতির হবে এবং স্পিন করবে। যখন আমি মানসিকভাবে তৈরি থাকবো, ভালে করবো। এরপর সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে।’

শুক্রবার তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট মিশনের প্রাক আনুষ্ঠানিকতা। এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ শেষে আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
দ্বিগুণ হলো ম্যাচ ফি, ক্রিকেটারদের বছরে আয় ৩৫ লাখ পর্যন্ত!
১৭ বছর পর ইংল্যান্ডে যাবে বাংলাদেশ, টিকিট বিক্রি শুরু ৮ মাস আগেই 
ব্রিটেনের রাজপরিবারের অনুষ্ঠান বয়কট করলেন পাকিস্তানি ক্রিকেটার!
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজ করায় যুবক আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বাপার প্রশিক্ষণ শেষে কাজ পেলেন ২০৮০৫ জন
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা