বোলার সাকিবকে মিস করেছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৯

প্রথম টেস্টের দ্বিতীয় দিনটাই কাল হয়ে দাঁড়ায় সাকিব আল হাসানের। শেষ সেশনে ঊরুর চোটে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। গত তিন দিন ড্রেসিংরুমে উপস্থিত থাকলেও পরে মাঠে নামা হয়নি। তাতে করে সব বিভাগেই অভিজ্ঞ এই অলরাউন্ডারের সেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল। চট্টগ্রামে ক্যারিবীয়দের কাছে প্রথম টেস্ট হারের পর এখন সাকিবের অভাবটাই বড় করে দেখা হচ্ছে!

অবশ্য এর কারণও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব ১১ টেস্ট খেলে নিয়েছেন ৪৬ উইকেট। ২০১৮ সালে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ টেস্টেও ৯ উইকেট নিয়ে তিনি দলের জয়ে অবদান রেখেছিলেন। কিন্তু এবার সাকিবের অবর্তমানে নাঈম-তাইজুল-মিরাজরা ক্যারিবীয় প্রতিরোধে কোনও হুমকি হয়ে দাঁড়াতে পারেননি। এ অবস্থায় ম্যাচ শেষে মুমিনুলও জানালেন, সাকিবের অভাব তিনি অনুভব করেছেন হাড়ে হাড়ে, ‘হ্যাঁ, বলতে পারেন। সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হতো। যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারতেন। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।’

তার পরেও পঞ্চম দিনে মাঠের বাইরে থেকে মুমিনুল-মিরাজকে বেশ কয়েকবার পরামর্শ দিতে দেখা গেছে সাকিবকে। কিন্তু ২২ গজে সাকিবের উপস্থিতি দলকে আরও বেশি চাঙা করতে পারতো। বিশ্বসেরা অলরাউন্ডার না থাকায় তরুণ অধিনায়ক মুমিনুলের জন্য কাজটা তাই কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও তরুণরা ভালো করেছে বলে জানালেন মুমিনুল, ‘সাকিব ভাই না থাকাতেও স্পিনাররা ভালো করেছে। তাইজুল, নাঈম, মিরাজ ভালো বোলিং করেছে। যে বোলিং আক্রমণ ছিল, ওরা একটু ভালো লেন্থে বল করলে হয়তো কিছু হতো। আমরাও একটু দুর্ভাগা ছিলাম, ভালো জায়গায় বল করতে পারিনি।’

ভালো জায়গায় বল করতে না পারার কী কারণ, তার ব্যাখ্যায় মুমিনুল বলেছেন, ‘এটারও তেমন কোনও কারণ নেই। অনেকদিন পর টেস্ট খেলেছি তাই হয়তো। নির্ধারিত কোনও কারণ নেই।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান