শুধু টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬

অবশেষে ২০১৭ সালের পর বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাও শুধু মাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। বছরের প্রায় শেষ দিকে হতে যাওয়া সফরটিতে কোনও টেস্ট থাকছে না। বুধবার এমন খবর জানিয়েছে ক্রিকইনফো। যদিও এর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

মূলত ভারতে এই বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটি খেলতে আসছে অজিরা। শুরুতে অবশ্য বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া টেস্ট খেলার জন্য সেখানে সফর করতে যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা এখন বাতিল।

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী বাংলাদেশের আবার ইংল্যান্ডকেও সাদা বলের খেলার জন্য আতিথ্য দেওয়ার কথা। সেটা হওয়ার কথা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। সেক্ষেত্রে এমনও হতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড মিলে একটি ত্রিদেশীয় সিরিজই খেলতে পারে!  

বেশ কিছু দিন আগে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে নিজেদের তিন ম্যাচের টেস্ট সফরটি বাতিল করেছিল। করোনা আতঙ্কেই এমনটি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পর এই মাসের শুরু থেকেই অজি বোর্ড আবার বাংলাদেশের সঙ্গেই আলোচনা করেছিল সংক্ষিপ্ত ওই সফর নিয়ে। 

এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীও, ‘আমরা অনেকগুলো অপশন ভেবে দেখেছি।আপনারা জানেন যে, টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেহেতু ভারতে নির্ধারিত আছে। তাই অক্টোবরে তার আগেই আমরা চেষ্টা করছি। এটা আমাদের এফটিপিতে আছে, কয়েকটি দেশের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়াও আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওদের বাংলাদেশ সফরের ব্যাপারে আমরা দুই বোর্ড নীতিগতভাবে সম্মত আছি।’

তিনি আরও যোগ করে বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিন টেস্ট ও দুটি-টোয়েন্টি ছিল। এখন যেহেতু টি-টোয়েন্টিটাকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই দুটা টি-টোয়েন্টি বাড়িয়ে তিনটা করা হচ্ছে। এর মানে এই না যে একটার বদলে আরেকটা। ’
উল্লেখ্য, গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনা পরিস্থিতিতে সেটা অবশ্য স্থগিত করা হয়েছিল গত এপ্রিলেই। এখন চলমান পরিস্থিতে সেটি হওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম