চাহিদা মতো বেতন না পেয়ে চাকরি ছাড়লেন ভাস

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন চামিন্দা ভাস। কিন্তু এত বড় দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় আকস্মিকভাবেই চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই পেসার। একই সঙ্গে বোর্ডকে এও জানিয়েছেন, ক্যারিবিয়ান সফরে তিনি যেতে পারবেন না!

স্বাভাবিকভাবেই ভাসের এমন সিদ্ধান্ত নানা জল্পনা-কল্পনার সৃষ্টি করেছে।  ভাস অবশ্য এর কিছুই পরিষ্কার করেননি। তবে টুইটারে তিনি বলেছেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে (এসএলসি) একটি অনুরোধ করেছিলেন। যা মানতে রাজি হয়নি বোর্ড।

তবে লঙ্কান বোর্ড বলছে, বেতন নিয়েই যত ঝামেলা। ভাস চেয়েছিলেন আরও বেশি! কিন্তু করোনাকালে এমন চাহিদার বিষয়টি ভালোভাবে নেয়নি এসএলসি। বিবৃতিতে সেটি পরিষ্কার করেছে তারা, ‘এটা খুবই হতাশাজনক যে, পুরো বিশ্ব যখন এমন পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে ভুগছে, তখন ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টিকে প্রাধান্য দিয়ে মিস্টার ভাস সফরের প্রাক্কালে আকস্মিক ও দায়িত্বজ্ঞানহীনভাবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে।’

জানা গেছে, আগের বোলিং কোচ স্যাকার যা পেতেন, সেটাই দাবি করেছিলেন ভাস। আর লঙ্কান বোর্ডে বিদেশিদের বেতন কাঠামো স্থানীয়দের তুলনায় এমনিতেই অনেক বেশি। এমন পরিস্থিতিতে ভাসের বদলি কারো নাম জরুরি ভিত্তিতে ঘোষণা করতে পারে এসএলসি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম