নিউজিল্যান্ডে পুরনো ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৭

নিউজিল্যান্ড সফরে গিয়ে কখনোই সাফল্য পায়নি বাংলাদেশ দল। সবমিলিয়ে  ১৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলা দলটির প্রাপ্তির খাতা শূন্য! তবে মঙ্গলবার কিউই সফর উপলক্ষে দেশ ছাড়ার আগে আশার কথা শুনিয়ে গেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

অবশ্য এমন আশার বাণীও পুরোপুরি স্বস্তি দিচ্ছে না। বাংলাদেশ দল এর আগে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে। সর্বশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করে ফিরলেও তখন তিনটি ওয়ানডেতেই বাজেভাবে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

তবে এবার পুরনো ইতিহাস পাল্টে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। মঙ্গলবার বিমানে উঠার আগে সংবাদ মাধ্যমকে তামিম বলেছেন, ‘আমরা সবাই জানি যে নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করবো, যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনওদিন অর্জন করিনি, এবার সেটা করতে। আমরা সিরিজে ভালো করতে আশাবাদী।’

তামিমের মতো একই কথা বিস্ফোরক ব্যাটসম্যান সৌম্য সরকারের কণ্ঠেও, ‘অবশ্যই, এবার যেন আমরা সেই বৃত্তটা ভাঙতে পারি, জিতে ফিরতে পারি।’

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থ হলেও ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। ঘরের মাঠের এই ধারাবাহিকতা কিউইদের মাটিতেও বজায় রাখতে চান এই ব্যাটসম্যান, ‘ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবো।’

বুধবার নিউজিল্যান্ড পৌঁছেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশকে। এ সময় অনুশীলনের সুযোগ থাকবে না। এরপর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। ২০, ২৩ ও ২৬ মার্চ হবে তিনটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে  ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি দিবা-রাত্রির হবে।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে কুড়ি ওভারের সিরিজে লড়বে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

 

Assalamualaikum all...OFF to NEW ZEALAND..pray for us please

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম