স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে আন্দ্রে রাসেলের শুভেচ্ছা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৮:৪৮আপডেট : ২১ মার্চ ২০২১, ১৯:০৪

বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকেরা। কোকাকোলার আমন্ত্রণে এবার সে তালিকায় যোগ দিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

ক্যারিবীয়দের বিস্ফোরক এই ব্যাটসম্যান এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা তাকে মুগ্ধ করে। তিনি নিজেও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হতে চান।

নিজের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে আন্দ্রে রাসেল বলেছেন, ‘বিভিন্ন কারণে বাংলাদেশে আমি অনেকবার গিয়েছি। আমি সেখানকার খাবার, মানুষের উদ্দীপনা ও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসাকে পছন্দ করি। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আমি কোকাকোলার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। আমি নিজেও এটির অংশ হতে চাই। তাই স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থেকো বাংলাদেশ।’

ভিডিওটির ক্যাপশনে #Happy50Bangladesh #CocaCola হ্যাশট্যাগ দিয়েছেন এই জ্যামাইকান। একই ভিডিও পোস্ট করা হয়েছে কোকা-কোলা বাংলাদেশের ফেসবুক পেজেও।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কোকাকোলা বাংলাদেশের ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড টু বাংলাদেশ’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুভাকাঙ্ক্ষীরা বাংলাদেশের জন্য তাদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। যেটির উদ্দেশ্য, সারা বিশ্বের মানুষকে বাংলাদেশের জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে উৎসাহিত করা ও বাংলাদেশের সঙ্গে পৃথিবীর মেলবন্ধন তৈরি করা।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম