বাক বিতণ্ডা: শাস্তি পাচ্ছেন তামিম ও সিলেট সুপার স্টার্সের মালিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৬, ১৫:২৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৭:২৯

বাক বিতণ্ডা: শাস্তি পাচ্ছেন তামিম ও সিলেট সুপার স্টার্সের মালিক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সুপার স্টার্সের মালিকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছিলেন তামিম ইকবাল। এমন ঘটনাকে কেন্দ্র করে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে যাচ্ছেন বাংলাদেশ এই ওপেনার। একইভাবে শাস্তির মুখোমুখি হবেন সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমনটিই জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিসি) পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।
তিনি জানান, শাস্তি পাচ্ছেন তামিম ও সিলেটের মালিক দুজনেই। তবে দুজনকে আর্থিক জরিমানা করা হবে। সে ক্ষেত্রে সিলেটের মালিকের জরিমানাই বেশি হচ্ছে। তামিমের হচ্ছে কম।
শাস্তি কবে নাগাদ ঘোষণা করা হবে এমন প্রশ্ন করা হলে শেখ সোহেল বলেন, ‘সব কিছু জিম্বাবুয়ে সিরিজের পরই জানানো হবে।’

উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় দিনে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপার স্টার্সের ম্যাচের আগেই ঘটে ওই ঘটনা। সিলেটের বিদেশি দুই জন ক্রিকেটারদের অনাপত্তিপত্র না পাওয়ার জটিলতায় ম্যাচ শুরু হতে দেরি হয় ৭০ মিনিট। এরই এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তামিম ইকবাল ও সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামকে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম