সাকিবকে সারপ্রাইজ দিতে গিয়ে ভক্ত নিজেই ‘সারপ্রাইজড’

রবিউল ইসলাম
২৪ মার্চ ২০২১, ২২:০৮আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:২১

স্ত্রী-সন্তান দেশের বাইরে থাকায় সাকিব আল হাসানের জন্মদিনে বিশেষ কোনও উপলক্ষ নেই। মধ্যরাতে বোনকে নিয়ে কেক কেটে জীবনের ৩৪তম বসন্তে পা রাখেন এই অলরাউন্ডার। জন্মদিনে বিশেষ কোনও আয়োজন না থাকলেও ভক্ত-সমর্থকদের ভুল হয়নি। নানাভাবে শুভেচ্ছায় সিক্ত করেছেন সাকিবকে। তাদেরই একজন প্রিয় খেলোয়াড়কে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই ‘সারপ্রাইজড’!

নাম তার আলী আনসার হৃদয়। পাঁড় ভক্ত বলতে যা বোঝায়, সাকিবের জন্য তিনি তা-ই। প্রিয় খেলোয়াড়কে ‘সারপ্রাইজ’ দিতে কয়েক বন্ধু মিলে পরিকল্পনা শুরু করেন হৃদয়। পরিকল্পনা অনুযায়ী, সাকিবের বাসার সামনে ৩৫০টি মোমবাতি দিয়ে অক্ষর সাজিয়ে লিখেন, ‘হ্যাপি বার্থডে সাকিব ৭৫’। এরপর বেশ কয়েকজন পথশিশুকে নিয়ে ১২টা বাজতেই কেক কেটে বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিন উদযাপন করেন তারা।

ভক্তদের এমন উদযাপনে শিহরিত সাকিব। বুধবার সকালে সবার সঙ্গে বিষয়টি ভাগাভাগি করেছেন মোমবাতি দিয়ে লেখা মুহূর্তের ছবি পোস্ট করে। যার ক্যাপশন করেছেন সাকিব, ‘জীবনে এমন কিছু মুহূর্ত রয়েছে যা আপনাকে বিস্মিত করবে। এইসব ভালোবাসার মুহূর্তগুলি আপনাকে অনুপ্রাণিত করবে। বছরের পর বছর ধরে আমাকে এত ভালবাসা ও শুভকামনা জানানোর জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আপনাদের সবার জন্যই এই জায়গাতে আমি। আমি সবসময় আপনাদের সাকিব আল হাসান হয়েই থাকবো। এমন হাজার হাজার মূল্যবান মুহূর্ত রয়েছে, যার মধ্যে থেকে একটি মাত্র আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি।’

হৃদয়দের করা জন্মদিন উদযাপনের ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করে বিশ্বসেরা অলরাউন্ডের বুঝিয়ে দিয়েছেন ভক্তদের ভালোবাসায় কতটা আপ্লুত তিনি।

সাকিবের বাসার সামনে এভাবে তার জন্মদিন উদযাপনের কারণ কী? হৃদয় জানালেন, ভিন্নধর্মী কিছু করতেই এই আয়োজন। তবে তাদের এই আয়োজন সাকিবের হৃদয়ে এতটা প্রভাব ফেলবে, ভাবতে পারেননি। তাই রীতিমতো বিস্মিত হৃদয়।

সাকিবের ভালোবাসা পেয়ে আবেগী হৃদয় বাংলা ট্রিবিউনকে নিজের অনুভূতি জানালেন এভাবে, ‘আমাদের সঙ্গে থাকা আরিফ ভাই ৫-৬ জন পথশিশু নিয়ে আসে। এর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম ভিন্নধর্মী কিছু করার। শেষ পর্যন্ত সফলভাবে করতে পেরে খুব খুশি লাগছে। সকালে সাকিব ভাইয়ের পোস্ট দেখার পর আসলে বিশ্বাস করতে পারছি না, সত্যিই কি আমাদের উদযাপনে উনি এত খুশি হয়েছেন!’

এরপরই হৃদয় বললেন, ‘এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। আমি উনাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। উনার ফেসবুকে আমার উদযাপন উনি শেয়ার করেছেন। এর চেয়ে দারুণ কিছু তো আমার জন্য হতে পারে না।’

ভক্তদের আয়োজন সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকার কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। এর মাঝেই সোমবার রাতে দেশে ফিরেছেন তিনি। বুধবার মিরপুরের ইনডোর মাঠে আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন তিনি। চলতি মাসের শেষ দিকে আইপিএল খেলতে ভারতের যাবেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম