সোহাগ গাজীর ৬ উইকেট, পিনাকের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৯:৪৭আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৯:৪৭

ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন সোহাগ গাজী। সময়ের স্রোতে বলতে গেলে হারিয়েই গেছেন তিনি। মাঝেমধ্যে অবশ্য ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেন তিনি। তেমনই দিন ছিল আজ (সোমবার)। জাতীয় ক্রিকেট লিগে তার ঘূর্ণি জাদুতে রাজশাহীকে অল্পতে আটকাতে পারে বরিশাল। গাজী পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে পিনাক ঘোষের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে চট্টগ্রাম।

বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় স্তরের দুটি দল বরিশাল ও রাজশাহীর লড়াই চলছে। রাজশাহীর দুই স্পিনার সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম মিলে মাত্র ৮২ রানে আটকে দেন বরিশালকে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন মঈন খান।

সানজামুল ১৮ রানে ৪ উইকেট ও তাইজুল ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন। বাকি ২ উইকেট নিয়েছেন মোহর শেখ।

দ্রুত অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নেমে রাজশাহীও বড় স্কোর করতে পারেনি। সোহাগ গাজীর ঘূর্ণিতে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে রাজশাহীর। তারপরও জুনায়েদ সিদ্দিকীর ৪৩ ও তাইজুলের ৩৭ রানের কল্যাণে ১৫১ রান সংগ্রহ করে রাজশাহী।

সোহাগ গাজী ৬৫ রান খরচায় ৬ উইকেট নেন। এছাড়া কামরুল ইসলাম, মনির হোসেন ও মঈন খান একটি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় স্তরে কক্সবাজারের ম্যাচে আগে ব্যাটিং করা চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে ২৮১ রান করেছে। দলের পক্ষে ক্যারিয়ার সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন পিনাক, রান সংখ্যাটা দ্বিতীয় দিনে আরও বাড়ানোর সুযোগ আছে অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের। ২৫৬ বলে ১৩ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ইয়াসির আলী ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেছেন।

প্রথম রাউন্ডে যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার শাহাদাত হোসেন সেঞ্চুরি করেছিলেন। তিনি ৩২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শুরু করবেন তিনি পিনাকের সঙ্গে।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে আরাফাত সানি ২টি এবং শহিদুল ও আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান