বাংলাদেশের বিশ্বজয়ী স্পিনারের ঘূর্ণি এবার লাল বলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ১৮:৩১আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৮:৩১

বাংলাদেশের ক্রিকেটে ছোট-বড় অনেক সাফল্য আছে। তবে বৈশ্বির শিরোপা প্রসঙ্গে এলে একবারই সেই আনন্দের উপলক্ষ এসেছে অনূর্ধ্ব-১৯ দলের সৌজন্যে। যুব বিশ্বকাপ জিতে বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া দলটির অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ছোটদের ক্রিকেট থেকে এখন বড়দের মঞ্চ জাতীয় ক্রিকেট লিগে আলো ছড়াচ্ছেন তিনি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচেই এই স্পিনার পেয়েছেন ৫ উইকেটের দেখা।

বুধবার তার ঘূর্ণি জাদুতে ঢাকা মেট্রো ২৬৭ রানে অলআউট হয়। চট্টগ্রামের হয়ে খেলা মুরাদের ৭২ রান দিয়ে শিকার ৫ উইকেট।

কক্সবাজারের শেষ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের এই ম্যাচে ২৭০ রানে পিছিয়ে থেকে বুধবার তৃতীয় দিন শুরু করেছিল ঢাকা মেট্রো। ৩ উইকেটে ১৩২ রান দিয়ে দিন শুরু করে আরও ১৩৫ রান যোগ করে অলআউট হয় তারা।

চট্টগ্রামের সেরা বোলার মুরাদ। তার ৫ উইকেটের সঙ্গে বল হাতে আলো ছড়িয়েছেন ২ নেওয়া মেহেদী হাসান ও ১ উইকেট পাওয়া নাঈম হাসান।

১৩৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে চট্টগ্রাম। দিনশেষে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৩ রান জমা করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ার পিনাক ঘোষ ৪ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন। সিদ্দিকুর রহমান ১৯ ও মাহমুদুল হাসান জয় ২০ রানে অপরাজিত আছেন।

এর আগে পিনাক ঘোষের সেঞ্চুরিতে (১৫৯) চট্টগ্রাম ৮ উইকেটে ৪০২ রান করে ইনিংস ঘোষণা করে। 

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম