আত্মবিশ্বাস তলানিতে থাকার কারণ জানালেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৮:৫০আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৮:৫৩

নিউজিল্যান্ডের মাটিতে এখনও জয় অধরা বাংলাদেশের। অথচ পেস নির্ভর দল নিয়ে যাওয়ায় এবার প্রত্যাশা ছিল একটু বেশিই। সেই প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি তামিম-মাহমুদউল্লাহরা। ওয়ানডে সিরিজের পর হোয়াইটওয়াশ হয়েছে টি-টোয়েন্টি সিরিজেও। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনও বিভাগেই আত্মবিশ্বাসী টাইগারদের খুঁজে পাওয়া যায়নি। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালেন, টানা হারের কারণেই তলানিতে ঠেকেছে তাদের আত্মবিশ্বাস!

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের জন্য খুবই হতাশাজনক সিরিজ গেলো। এখান থেকে আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। কারণ যেকোনও ফরম্যাটে আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কিছু জয় খুবই প্রয়োজন। আমার মনে হয় হারের কারণে আমরা আত্মবিশ্বাস হারাচ্ছি। যা পুরো দলকে প্রভাবিত করে।’

এর পরেই তিনি হারের বৃত্ত থেকে বের হওয়ার উপায় খোঁজার কথা বললেন, ‘আমাদের জয়ের দেখা পেতে, উপায় খুঁজে বের করতে হবে। দ্বিতীয় ওয়ানডেতে আমাদের সামনে কিছু সুযোগ ছিল, আমার মনে হয় আমরা খুব কাছে ছিলাম, দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ম্যাচে ছিলাম। কিন্তু কিছু ভুলের কারণে আমরা সুযোগগুলো হাতছাড়া করেছি। এখন আমাদেরকে তৈরি হতে হবে, যেন আমরা পরের বার পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারি।’

প্রতিটি ম্যাচে বার বার আত্মসর্মপণের কারণ হিসেবে ‘অসহায়ত্ব’ প্রকাশ করে মাহমুদউল্লাহ বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে যে কারোরই খেলতে সমস্যার সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার জন্যও কঠিন ছিল। আমরা জানতাম আমাদের তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে হবে। কিন্তু আমরা তা করতে পারিনি।’

তাহলে কি প্রস্তুতিতে ঘাটছি ছিল বাংলাদেশের? ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকাটা কঠিন থাকলেও মাহমুদউল্লাহ অবশ্য প্রস্তুতির কোনও দোষ দিলেন না, ‘আমার মনে হয় এটা কঠিন ছিল (কোয়ারেন্টিন)। কারণ ৮ দিন একটি রুমে থাকতে হয় এবং তারপর আমরা দুই ঘণ্টারর জন্য বাইরে যাওয়ার অনুমতি পাই। কিন্তু আমরা ভালো সময় কাটিয়েছি, ব্যাটিং, গ্রাউন্ড ফিল্ডিং করে। প্রস্তুতির হিসাবে আমাদের প্রস্তুতি ঠিকই ছিল। কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম