একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তামিম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ২১:১৪আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:৫৫

ব্যাট হাতে বাংলাদেশের বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে। সম্প্রতি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরেছেন। আর ফিরেই ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ওয়ানডে অধিনায়ক। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৩টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বলেছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে যেকোনও একটি ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি।

তামিম স্পষ্ট করে না বললেও অনলাইন প্ল্যাটফর্ম 'অলরাউন্ডারকে' দেওয়া এক সাক্ষাৎকারে এই বাঁহাতি ওপেনার বলেছেন, ‘যদি চিন্তা করি পরবর্তী ৪-৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চাই, তাহলে তিনটা ফরম্যাট আমার মনে হয় না একসঙ্গে খেলতে পারবো। এটা সম্ভব নয়। তো আমার বেছে নিতে হবে সম্ভবত কোন দুটি ফরম্যাট আমার জন্য গুরুত্বপূর্ণ বেশি।'

তিনি যোগ করে বলেন, ‘দলে প্রভাব বিস্তার করতে পারবো কোন দুই ফরম্যাটে। সেই দুই ফরম্যাটও আমার বেছে নিতে হবে। এটা এখনও হতে পারে বা এখন থেকে ৬ মাস পরেও হতে পারে। এমনও হতে পারে দুই ফরম্যাটে না খেলে এক ফরম্যাট খেলবো।'

সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন তামিম। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগের সংবাদ সম্মেলনে হুট করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নেন তামিম।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম