সোনার লড়াইয়ে বরেন্দ্রর প্রতিপক্ষ জাহাঙ্গীরাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২০:০৮আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২০:০৮

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পুরুষ ক্রিকেটে দ্বিতীয় দল হিসেবে সোনা জেতার মঞ্চ নিশ্চিত করেছে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন। আজ (বৃহস্পতিবার) শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চন্দ্রদ্বীপ সাউথ জোনকে ৪০ রানে হারিয়েছে জাহাঙ্গীরাবাদ। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বরেন্দ্র নর্থ জোন।

শনিবার (১০ এপ্রিল) ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। এর আগে ৭ এপ্রিল চট্টলা ইস্ট জোনকে ৩৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বরেন্দ্র।

টস জিতে আগে ব্যাট করা জাহাঙ্গীরাবাদ ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২১১ রান তোলে। শুরুতে ৫০ রানে ৫ উইকেট হারিয়ে বসলেও মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় দুইশ পার হয় স্কোর। আরিফুল ইসলাম সর্বোচ্চ ৭৫, শাহরিয়ার আলম অপরাজিত ৪৪, সাগর আহমেদ ২২, সানজিদুর রহমান ১৭ ও আবু বকর আহমেদ ১৩ রান করেন।

চন্দ্রদ্বীপের রাশেদুর ইসলাম ও হাসিব হাওলাদার নিয়েছেন ৩টি করে উইকেট। আর মোহাম্মদ রিজওয়ান ও মারুফ হোসেন ২টি করে উইকেট নেন।

২১২ রানের লক্ষ্যে ৪৫.২ ওভারে ১৭১ রানে অলআউট হয় চন্দ্রদ্বীপ। হাবিবুর রহমান ৫২, শাহরিয়ার সাকিব ২৯, জিল্লুর রহমান ২০, অভিক ঘোষ ১৮, রিজওয়ান ১৩ ও শাওন কাজী সুমন ১৩ রান করেন।

জাহাঙ্গীরাবাদের আরিফুল ইসলাম ও সানজিদুর রহমান ২টি করে উইকেট পেয়েছেন। আর রেজওয়ান হোসেন ও খালেদ সাইফউল্লাহ নিয়েছেন একটি করে উইকেট। ৭৫ রান করা জাহাঙ্গীরাবাদের আরিফুল ইসলাম হয়েছেন ম্যাচসেরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম