৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২১, ১৭:২৩আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২০:২২

সব ধরনের ক্রিকেট কার্যক্রমের ওপর ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাবেক বাংলাদেশ বোলিং কোচ ও জিম্বাবুয়ে অধিনায়ক হিথ স্ট্রিক। তার বিরুদ্ধে অভিযোগ অবশ্য খুব গুরুতর। দুর্নীতি বিরোধী ধারায় ৫টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সেসব তিনি আবার স্বীকারও করে নিয়েছেন!

সাবেক জিম্বাবুয়ে বোলার অনেক দিন ধরেই তদন্তের মুখে ছিলেন। বলা হচ্ছিল ২০১৭-২০১৮ সালে তিনি কোচ থাকার সময়ে জুয়াড়িদের অন্যায় সুবিধা পাইয়ে দিতেন। যেসব ম্যাচগুলো নিয়ে অভিযোগ উঠেছে, সেখানে রয়েছে আইপিএল, বিপিএল ও আফগানিস্তান প্রিমিয়ার লিগ। এছাড়া আন্তর্জাতিক বেশ কিছু সিরিজও রয়েছে।

আন্তর্জাতিক যেসব ম্যাচগুলোর কথা বলা হয়েছে সেখানে রয়েছে ২০১৮ সালের জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। এছাড়া রয়েছে ২০১৮ সালের জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজও। সেসব ম্যাচগুলোতে কোচ থাকার সময়ে স্ট্রিক নাকি জুয়াড়িদের কাছে তথ্য পাচার করতেন!

শুরুতে অভিযোগ উড়িয়ে দিলেও পরে অবশ্য তিনি সেসব স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় তিনি ক্রিকেট ‍দুনিয়ায় ফিরতে পারবেন ২০২৯ সালের ২৮ মার্চ!

স্ট্রিকের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘সাবেক অধিনায়ক ও কোচ হিসেবে তিনি আস্থার জায়গায় আসীন ছিলেন। এর ফলে খেলাটির সততা বজায় রাখার দায়িত্বও তার ওপর বর্তায়। কিন্তু তিনি চারবার দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করেছেন। এর মাঝে ছিল চার খেলোয়াড়ের কাছে প্রস্তাব সহজতর করে দেওয়ার বিষয়টিও। অনেক্ষেত্রে তিনি আমাদের তদন্তে বাধা ও বিলম্বিত করার চেষ্টাও করেছেন।’

/এফআইআর/  
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের