তিন পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১০:১৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১০:২৫

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল হক।

আগেই জানা গিয়েছিল শ্রীলঙ্কার এই উইকেটটা হবে পেস বান্ধব। তাই তিন পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। সাথে রয়েছেন দুজন স্পিনার- মেহেদী মিরাজ ও তাইজুল। তিন পেসার হলেন- তাসকিন, আবু জায়েদ ও এবাদত হোসেন। অপর দিকে লঙ্কানদের দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি ছিলেন না। ফিরেছেন লাহিরু কুমারাও। লঙ্কানদের দলেও রয়েছেন তিন পেসার। সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, নিরোশান দিকবিলা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম