আগে ম্যাচ বাঁচানো, পরে জয়ের চিন্তা মুমিনুলদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:৫৬

দুই স্পিনার মেহেদী মিরাজ-তাইজুল ইসলাম ও পেসার তাসকিনের তোপে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২২৯। দিনশেষে স্বাগতিকরা পিছিয়ে ৩১২ রানে। চমৎকার ব্যাটিংয়ে ৮৫ রানে অপরাজিত আছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। তার সঙ্গে চতুর্থ দিন শুরু করবেন ২৬ রানে ক্রিজে থাকা ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে বাংলাদেশ রান পাহাড়ে চড়ে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে ক্যান্ডি টেস্টের ফল আসার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। তাই এখনই জয় নিয়ে ভাবছে না মুমিনুলরা!

প্রথম টেস্টের চতুর্থ দিনের সকালে অলৌকিক কিছু করতে পারলেই কেবল ক্যান্ডি টেস্টে ফল আনা সম্ভব। নয়তো নিষ্প্রাণ ড্রতেই শেষ হবে দুই টেস্টের প্রথমটি। শুক্রবার ম্যাচের তৃতীয় দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘যে পরিস্থিতিতে আছি, তাতে উইকেট থেকে বিশেষ কোন সাহায্য নাই। আমাদের নিয়মতান্ত্রিক হয়ে বোলিং করতে হবে। দ্রুত কিছু উইকেট তুলে নিতে পারলেই ম্যাচ জেতার মতো জায়গায় যেতে পারবো।’

তাই এখন জেতার চেষ্টা করতে গিয়ে যেন ম্যাচ থেকে ছিটকে না যায়- এমন লক্ষ্য নিয়েই চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যের কথাই বললেন তাইজুল, ‘উইকেট ভালো, অনেক ভালো। আমি প্রথমেই বলেছি, আমাদের কালকেও প্ল্যান থাকবে ফিল্ডিং নিয়মতান্ত্রিকভাবে করা। আমরা জেতার জন্যই খেলবো। কিন্তু জেতার চেষ্টা করতে গিয়ে যেন ম্যাচটা হাতছাড়া না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

ম্যাচের তিনদিন চলে গেলেও উইকেটে খুব বেশি ফাটল ধরেনি। এই অবস্থায় যতটুকুই ধরেছে সেই ফাটল ব্যবহার করেই সাফল্য তুলে নিতে চান তাইজুল, ‘যেখানে ফাটল আছে, সেখানে শার্প টার্ন করে যে বল দ্রুত ভেতরে বা বাইরে যাবে তেমন না। স্পিনারদের জন্য খুব গতিশীল উইকেট না, স্লো ধরণের যে খুব শার্প টার্ন করবে না। আমাদের প্ল্যান হচ্ছে ব্যাটসম্যান বুঝে নিয়ন্ত্রিতভাবে বল করা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম