দ্রুত উইকেট হারিয়েও লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ১০৭

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ১২:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১২:৪৫

ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন কোনও উইকেটই তুলে নিতে পারেনি বাংলাদেশ। বরং তাদের হতাশ করে জুটিবদ্ধ হয়ে খেলেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও করুনারত্নে। অবশেষে পঞ্চম দিন সকালে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সফরকারী পেসাররা। তবে রেকর্ড জুটি গড়া করুনারত্নে-ধনায়ঞ্জয়াকে ফেরানো গেলেও স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৭ রানের। পঞ্চম দিনের প্রথম সেশন শেষে লঙ্কানদের প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৬৪৮ রান।

সকালে ১৫৩.৪ ওভারেই সাফল্যের মুখ দেখেন তাসকিন। ভাঙেন বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের গড়া রেকর্ড ৩৪৫ রানের সর্বোচ্চ জুটি। তাসকিনের ব্যাক অব লেন্থের বল বেশি দেরি করে খেলতে গিয়েছিলেন ডি সিলভা। ফলাফল ইনসাইড এজ হয়ে বল আঘাত হেনেছে স্টাম্পে। ধনাঞ্জয়া ফিরেছেন ১৬৬ রানে। খেলেছেন ২৯১ বল। তাতে ছিল ২২টি চার।

এক ওভার বিরতি দিয়ে ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নেকেও ফেরান তাসকিন। তার শর্ট বল পুল করতে গিয়ে নাজমুল শান্তর হাতে তালুবন্দি হন করুনারত্নে। এর ফলে ৪৩৭ বলে ২৪৪ রানে ফিরেছেন লঙ্কান অধিনায়ক। তাতে ছিল ২৬টি চার। 

এর পর দ্রুত গতিতে রান তোলার কৌশল নিতে গিয়েই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। লঙ্কানদের আরও জুটি গড়ার আশায় জল ঢেলেছেন পেসার এবাদত হোসেন। নতুন নামা পাথুম নিসাঙ্কাকে গ্লাভসবন্দি করেছেন। এবাদতের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যান। কিন্তু বাইরের বল খেলতে গিয়ে এজ হয়ে জমা পড়েছেন লিটন দাসের গ্লাভসে। নিসাঙ্কা ফিরেছেন ১২ রানে।

দিকবিলা ও হাসারাঙ্গা মিলে সকালের ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন যদিও। কিন্তু ভুল বোঝাবুঝিতে দিকবিলা রান আউটে ফিরলে ভাঙে এই জুটিও। দিকবিলা ফিরে যান ৩১ রানে।

এর পরেও স্কোরবোর্ডে রান তুলতে সমস্যা হয়নি লঙ্কানদের। লাঞ্চ বিরতির আগে সুরাঙ্গা লাকমাল ও হাসারাঙ্গা মিলে ৬২ রানের জুটি গড়েন। মধ্যাহ্ন ভোজনের একটু আগেই লঙ্কানদের গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙেন তাইজুল। তার ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেছেন ৪৩ রান করা হাসারাঙ্গা। ক্রিজে আছেন লাকমাল (২৩) ও বিশ্ব ফার্নান্দো (০)।

বাংলাদেশ ৭ উইকেটে ৫৪১ রানে ঘোষণা করেছে প্রথম ইনিংস। আর শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষে জমা করে ৩ উইকেটে ৫১২ রান। টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে ড্র হচ্ছে ক্যান্ডি টেস্ট।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম