তাসকিনের কষ্টের ‘ফল’ পাচ্ছেন মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২১, ২৩:৪৮আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২৩:৪৮

ক্যান্ডি টেস্টের আগে তাসকিন আহমেদ তার সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিন বছর আগে। চোট এবং ফর্মহীনতার কারণে আগের ৫ টেস্টেই আটকে ছিল তার ক্যারিয়ার। তবে পুরনো সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ষষ্ঠ টেস্টে খেলতে নেমেই বাজিমাত করলেন। ক্যান্ডির ‘মরা’ উইকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে তাসকিনই কেবল কিছুটা ভীতি ছড়াতে পেরেছেন। তাসকিনের এই আগ্রাসী বোলিং দেখে মুগ্ধ মুমিনুল।

ক্যান্ডি টেস্টে বল করেছেন তিনি ৩০ ওভার। তাতে তিনি নিজের ফিটনেসের মানও প্রমাণ করেছেন। ১১২ রান খরচ করে দলের সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন এই পেসার। রবিবার ম্যাচ ড্রয়ের পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘ওর (তাসকিন) বোলিং দেখে মনেই হয়নি এই টেস্ট নিয়ে ও মাত্র ৬টা টেস্ট খেলেছে। কোনোভাবেই মনে হয়নি মাত্র ৬ টেস্ট খেলা খেলোয়াড়।’

চোট কাটিয়ে মাঠে ফেরার পর কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাসিকন। লকডাউনের সময়টাতে কঠোর পরিশ্রম করে গেছেন। মুমিনুল মনে করেন, পরিশ্রমের ফল পাচ্ছেন এই পেসার, ‘গত এক দেড় বছর থেকে ও অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে। আমার মনে হয়, এটা কষ্টের ফল। সত্যি কথা বলতে ও অনেক এফোর্ট দিয়েছে। যখন দলের দরকার তখন এসেছে। এই কন্ডিশনে এত লম্বা সময় বল করাও কঠিন। আমি খুবই খুশি ওর পারফরম্যান্সে। আমি তাসকিনের বোলিং খুবই উপভোগ করেছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম