কমনওয়েলথ গেমসে যেতে বাছাই খেলতে হবে সালমাদের

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৪:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৪:১৪

আগামী বছর হতে যাচ্ছে কমনওয়েলথ গেমস। আর সেখানেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মেয়েদের ক্রিকেট ইভেন্ট। আইসিসি এরই মধ্যে টুর্নামেন্টে সরাসরি সুযোগ পাওয়া ৬টি দলের নাম প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেটি নির্ধারিত হওয়ায় সেখানে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তবে বাছাইয়ের মাধ্যমে তারা অংশ নিতে পারবে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৬টি দল নির্বাচিত হয়েছে। স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে সুযোগ পাওয়া দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ।  এখানে আবার নিজেদের মধ্যে বাছাইয়ে অংশ নিয়ে ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ টুর্নামেন্টে অংশ নেবে। 

৮ দলের এই ইভেন্টের শেষ দলটি নির্বাচিত হবে বাছাইয়ের মাধ্যমে। যা শুরু হবে আগামী বছরের ৩১ জানুয়ারি। এর বিস্তারিত পরে জানাবে আইসিসি।

ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমস শুরু হবে ২০২২ সালের ২৮ জুলাই। যেখানে ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে এজবাস্টনে। ইভেন্টটির টিকিট বিক্রি শুরু হবে এই বছরের শেষের দিকে।       

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান