ক্যান্ডিতে প্রথম টেস্টের প্রতিচ্ছবি দেখছেন লুইস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ২১:১৪আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:১৭

ক্যান্ডিতে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ব্যাটসম্যানদের দাপটে শেষ হয়েছে। আগের টেস্টে বাংলাদেশ দল ২ উইকেটে ৩০২ রান করে প্রথম দিন শেষ করেছিল। দ্বিতীয় টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাও ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৯১ রান! বলা হয়েছিল উইকেটে বোলারদের জন্য সুযোগ থাকবে, অন্তত প্রথমদিন শেষে সেটি দেখা যায়নি। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জন লুইসতো বলেই দিলেন, প্রথম টেস্টের প্রতিচ্ছবি দ্বিতীয় টেস্টেও দেখতে পাচ্ছেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়েন দুই সেঞ্চুরিয়ান করুণারত্নে ও থিরিমান্নে। লঙ্কান অধিনায়ক ১১৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ১৩১ রানে অপরাজিত আছেন থিরিমান্নে। তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন ৪০ রানে অপরাজিত থাকা ওশাডা ফার্নান্ডো। উইকেটের আচরণ যেমন, তাতে করে দ্বিতীয় দিনে স্বাগতিকদের রান পাহাড়েই চড়ার কথা। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলদের ব্যাটিং কোচ বলেছেন, ‘আমার মনে হয় এটা প্রথম টেস্টের প্রতিচ্ছবি। উইকেট ভালো ছিল। এখন পর্যন্ত পিচে খুব বেশি পরিবর্তন হয়নি। তবে আমি আশা করবো, উইকেটে সামনের দিনগুলোতে কিছুটা হলেও বোলাররা সাহায্য পাবে, আজকের মতো আগামী চারদিন এমনটা হবে না। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

অবশ্য শ্রীলঙ্কার ব্যাটিং দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও এমন কিছু করার বার্তা দিয়ে রাখলেন এই ব্যাটিং কোচ, ‘শ্রীলঙ্কার ওপর আমরা চাপ তৈরি করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কা সেটি খুব ভালোভাবেই সামাল দিয়েছে। বিষয়টা নিজেদেরও কাজে লাগাতে হবে। মনে হচ্ছে শ্রীলঙ্কা বড় রান করবে। আমাদের আরও দুই সেশন ফিল্ডিং করতে হতে পারে। তবে প্রথম টেস্টে আমাদের ভালো পারফরম্যান্স করা ব্যাটসমানরা আছে। আশা করি, ওরাও ভালো ব্যাটিং করবে।’

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। এবারও টস জিতলে ব্যাটিং নিতেন মুমিনুল হক। টসের সময় সেইকথাই বলেছিলেন টেস্ট অধিনায়ক। লুইস অবশ্য মনে করেন, উইকেটের আচরণ যেমন, তাতে করে টস কোনও ফ্যাক্টর নয়, ‘উইকেট যদি প্রথম টেস্টের মতো হয়, তাহলে সম্ভবত এটা (টস) কোনও ফ্যাক্টর নয়। আগের টেস্টের চেয়ে পিচ খুব একটা বদলায়নি। আমার মনে হয় উইকেট পরের দিনগুলোতে আরও একটু ভাঙবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে।’

উইকেট নেওয়ার সুযোগ যে আগেও আসেনি এমনও নয়। ২৮ রানেই থেমে যেতে পারতো করুণারত্নের ইনিংস। তাসকিন আহমেদের বল তার ব্যাট ছুঁয়ে গেলে স্লিপে দাঁড়ানো শান্ত তালুতে জমাতে পারলেই শেষ হতো লঙ্কান অধিনায়কের অধ্যায়! সেটি না হওয়ায় দুর্দান্ত ব্যাটিংয়ে করুণারত্নে পেয়ে যান দারুণ এক সেঞ্চুরি (১১৮)। লুইস মনে করেন, এই ধরণের উইকেট বলেই সুযোগটা ছিল মহামূল্যবান, ‘আজ খুব বেশি সুযোগ আসেনি। এমনকি দুই টেস্টই একই অবস্থা। সুযোগ তৈরি করা কঠিন। বোলারদের এনে দেওয়া সুযোগ লুফে নেওয়া তাই গুরত্বপূর্ণ।’

পুরো দিনই বলের পর বল, ওভারের পর ওভার পার হয়েছে কিন্তু বাংলাদেশের সাফল্য ছিল একটি উইকেট। অভিষিক্ত শরিফুল নিজের টেস্ট উইকেটের খাতা খুলেছেন দিমুথ করুণারত্নের মূল্যবান উইকেটটি নিয়ে। যদিও বোলারদের খুব একটা দোষ দিচ্ছেন না ব্যাটিং কোচ, ‘পুরো দিনে মাত্র একটি উইকেট, খুবই হতাশাজনক। তবে বোলারদের চেষ্টার কমতি ছিল না। উইকেটে বোলারদের জন্য কিছু নেই। তবে এখানকার উত্তপ্ত আবহাওয়ার মধ্যেও বোলাররা তাদের কাজ করে গেছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম